সাবেক লেফট্যানেন্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভক্তি এনে নিজের ক্ষমতাকে দীর্ঘয়িত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। বলেছেন, কিছু উচ্চভিলাসী সেনা অফিসারকে ব্যবসা ও অবৈধ আয়ের সুযোগ দিয়ে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিলো হাসিনা সরকার। তবে সেনাবাহিনীর জুনিয়র ও মধ্যম সারির অফিসারদের সাহসিকতা ও দেশপ্রেমের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে বলে পর্যবেক্ষণ তার।








