চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি পেতে অজি অধিনায়কের লাগলো ১৩ বছর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ক্ষমতায় তখন জন হাওয়ার্ডের সরকার। আইফোন তখন পর্যন্ত বাজারে আসেনি। অজিদের বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার ঘরোয়া লিগে খেলে চলেছেন দাপটে। সময়টা ২০০৬ সাল। সেই বছরের অক্টোবরে পার্থের ওয়াকায় ঘরোয়া লিগে ডাবল সেঞ্চুরি করেন টিম পেইন নামের ২১ বছর বয়সী এক উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এরপর আর সেঞ্চুরির দেখা নেই তার ব্যাটে!

পরে সাগরে অনেক জল গড়িয়েছে। পেরিয়ে গেছে ১৩ বছর। যে আইফোন তখনও পর্যন্ত বাজারে আসেনি, সেই ফোনই বিশ্ব মাতিয়ে এখন বাজারে এনেছে তাদের সর্বশেষ মডেল আইফোন-১১। এই ফোনের মতো পেইনের ক্যারিয়ারেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

২০১০ সালে টেস্ট অভিষেকের পর দিনকে দিন হারিয়ে যাচ্ছিলেন। জাতীয় দলের পর রাজ্য দল তাসমানিয়াও একটা সময় তাকে দলে রাখেনি। হঠাতই ২০১৮ সালে অজিদের অ্যাশেজ দলে ডাক পেলেন। খেললেন। কয়দিন বাদে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার জড়িয়ে পড়লেন বল টেম্পারিং বিতর্কে। তাদের দল থেকে বাদ দিয়ে অধিনায়ক ঘোষণা করা হল পেইনকে।

অজিদের টেস্ট অধিনায়কত্ব করতে গিয়ে অভিজ্ঞতা খারাপ নয় পেইনের। চলতি বছর অ্যাশেজে ইংল্যান্ডের মাটি থেকে দলকে সিরিজ ড্র করিয়ে ফিরেছেন। অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে সেটা যতটা না পেইনের নেতৃত্বগুণে, তার চেয়ে বেশি এক বছর পর টেস্টে ফেরা স্মিথের অতিমানবীয় সব ইনিংসের কল্যাণে। দল ভালো করলেও আড়াল থেকে তাই শোনা যাচ্ছিল, পেইনের ব্যাট হাসবে কবে?

খানিকটা খোঁচা অবশ্য শোনারই কথা। টেস্টে জাতীয় দলের হয়ে কোনো সেঞ্চুরি নেই। ওয়ানডেতে একটা আছে, সেটিও ১০ বছর আগে। আর ঘরোয়া লিগে ১৩ বছর আগের সেই সেঞ্চুরির পর কোনো ম্যাজিক ফিগারের দেখা নেই। এমন একজন ক্রিকেটার কী করে অস্ট্রেলিয়ার মতো দলের অধিনায়কত্ব করেন? উইকেটকিপিং নিয়ে প্রশ্ন না থাকলেও, ব্যাটিংয়ের দুর্দশা চোখ রাঙাচ্ছিল!

নিজে থেকেও হয়তো আক্ষেপে জ্বলছিলেন পেইন। অবশেষে ১৩ বছর পর হেসেছে তার ব্যাট। ৪,৭৩৮ দিন পর তাসমানিয়ার হয়ে সেঞ্চুরি পেলেন অজি অধিনায়ক।

Reneta

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল তাসমানিয়া, উইকেটে আসেন পেইন। পরে ১৮৫ বলের মাথায় অ্যাস্টন অ্যাগারকে চার মেরে তুলে নেন বহু আকাঙ্ক্ষিত সেঞ্চুরি। থেমেছেন ১২১ রান করে।

ঘরোয়া লিগে ১৩ বছর পর সেঞ্চুরির খরা কাটালেও আন্তর্জাতিক টেস্টে এখনও পর্যন্ত তিন অঙ্কের ঘরে পা পড়েনি তার। সেই খরা কাটানোর সুযোগ পাচ্ছেন সামনের মাসে। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে গ্যাবায় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াটিম পেইনতাসমানিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT