চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই নিপার ‘বড্ড ভালোবাসি’ পেল মাত্র তিন হল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৩, মে ২০২২
বিনোদন
A A

বিদ্রোহী, গলুই, শান ছাড়াও বড্ড ভালোবাসি নামে আরও এক ছবি মুক্তির পেল ঈদে। এই ছবিটি মাত্র তিন হল পেয়েছে!

ছবির প্রযোজক ও নায়িকা সুলতানা রোজ নিপা চ্যানেল আই অনলাইনকে জানান, যমুনা ব্লকবাস্টার, নওগাঁর সেভেনস্টার এবং মুন্সিগঞ্জের স্বপ্নপূরী এই তিনটি হলে চলবে ‘বড্ড ভালোবাসি’।

এর আগে ২৫ এপ্রিল চ্যানেল আই অনলাইনে “নায়িকা হওয়ার জেদ: ১৫ বছর ঘর ছাড়া, জমি বিক্রি করে সিনেমায় লগ্নি” এই শিরোনামে একটি খবর প্রকাশ হয়। খবরটি প্রকাশের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নিপা বলেন, খবরটি প্রকাশের পর সবাই আমার ছবিটি সম্পর্কে জানতে পারে। আমার সংগ্রাম পরিশ্রম সম্পর্কে জানতে পারে। অন্যান্য মিডিয়া আমার সাথে যোগাযোগ করে। এজন্য চ্যানেল আই অনলাইনকে ধন্যবাদ। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

নিপা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন। বহুবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় নিজের জমি বিক্রি করে ‘বড্ড ভালোবাসি’ ছবিতে ৮৬ লাখ টাকা বিনিয়োগ করেন। চেয়েছিলেন আরও বেশি হলে ছবিটি মুক্তি দিতে, কিন্তু ফিল্ম পলিটিক্সে পড়ে মাত্র ৩ হল পান বলে দাবি তার।

নিপা বলেন, আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। ছবি মুক্তি দিতে মিডিয়া হাউজ ছাড়া কাউকে সেভাবে পাশে পাইনি। যারা ছবি চালাবেন বলে কথা দিয়েছিলেন কেউ কথা রাখেনি। সেজন্য একটা হলও পাওয়ার কথা না! কারণ ফিল্ম ব্যাক রাউন্ডের কিছু মানুষ আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল, তুই একটা হলও পাবি না! তাদের সেই চ্যালেঞ্জ একসেপ্ট করে দেখিয়ে দিতে ৩ হলে মুক্তি দিচ্ছি।

Reneta

নিপা আরও বলেন, নিজের চেষ্টা ছিল বলে শেষ পর্যন্ত মুক্তি দিতে পারছি। কস্টিউম থেকে ছবির এডিটিং ও পোস্টার পর্যন্ত নিজে বসে থেকে বানিয়েছি। শেষ পর্যন্ত নায়িকা হয়ে জেদ পূরণ করেছি। মানুষ যদি হলে গিয়ে ছবিটি দেখে তবে আমি খুশি হবো। প্রথম ছবি মুক্তি দিয়ে অনেককিছু বুঝলাম। এই অভিজ্ঞতা আগামীতে ভালোভাবে কাজে লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাগলুইবড্ড ভালোবাসিবিদ্রোহীলিড বিনোদনশানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT