চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপমের কথা ও সুরে নোবেলের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৯
বিনোদন
A A

সংগীতে কলকাতার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মধ্য দিয়ে সাড়া ফেলে দেয়া উদীয়মান কণ্ঠশিল্পী নোবেল প্রথমবার কণ্ঠ দিলেন চলচ্চিত্রের গানে!

তাও যেন তেন কারো চলচ্চিত্রের মধ্য দিয়ে মৌলিক গানের জগতে তার অভিষেক হচ্ছে না, বরং কলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর আসন্ন সিনেমা ‘ভিঞ্চি দা’য় কণ্ঠ দিলেন তিনি।

ক’দিন ধরেই শোনা যাচ্ছিলো সৃজিতের ছবিতে গাইবেন বাংলাদেশের তরুণ এই কণ্ঠশিল্পী। এতোদিন ধোঁয়াশা থাকলেও রবিবার নিজেই আনন্দ সংবাদটি দিলেন নোবেল।

সোশাল মিডিয়ার মাধ্যমে নোবেল জানান, সৃজিতের আসন্ন সিনেমা ‘ভিঞ্চি দা’য় একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির রচয়িতা এবং সুর করছেন কলকাতার আরেক জনপ্রিয় সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক অনুপম রায়।

গানটি আগামি ৩১ মার্চ রিলিজ পেতে যাচ্ছে বলে জানান নোবেল। এ প্রসঙ্গে নোবেল বলেন, গানের রেকর্ডিং শেষ হয়েছে। আগামি ৩১ মার্চ রিলিজ হচ্ছে গানটি! আমার জীবনের প্রথম প্লেব্যাক, গানের নাম ‘তোমার মনের ভেতর!’

গতানুগতিক ধারার থ্রিল নয়, অভিনব থ্রিলার ধর্মী ছবি নির্মাণে পরীক্ষিত পরিচালক সৃজিত মুখার্জি। ‘বাইশে শ্রাবণ’ ও ‘চতুষ্কোণ’ তার উৎকৃষ্ট উদাহরণ। এবার এই নির্মাতা আসছেন ‘ভিঞ্চি দা’ নিয়ে।

Reneta

গেল মাসে মুক্তি পায় ‘ভিঞ্চি দা’র প্রথম পোস্টার। ৫ মার্চ মুক্তি পেল এই ছবির দ্বিতীয় পোস্টার। ছবির মূখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারকে। শ্রীভেঙ্কটেশ ফিল্মস(এসভিএফ) প্রযোজিত ও সৃজিত মুখার্জি পরিচালিত ‘ভিঞ্চি দা’ ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুপমঋত্বিক চক্রবর্তীনোবেলরুদ্রনীল ঘোষলিড বিনোদনসৃজিতসোহিনী সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT