চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজের হুঙ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ন ০৫, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগা জেতা হয়ে গেছে চার ম্যাচ বাকি থাকতেই। এই পরিস্থিতিতে রোববারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার লক্ষ্য মর্যাদার লড়াই জিতে অপরাজিত থাকা।

লা লিগায় ইতিমধ্যেই টানা ৪১ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড করে বসে রয়েছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে চলতি মৌসুমের ৩৪ ম্যাচও। জিনেদিন জিদানের দল মেসিদের সেই অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে মরিয়া।

যদিও মাঠে নামার আগেই বার্সেলোনার তারকা ফুটবলার লুইস সুয়ারেজের হুঙ্কার, ‘প্রথম পর্বের ম্যাচটা জিতেছিলাম। রিয়ালের ঘরের মাঠে গিয়ে গোল করে মাঠ ছেড়েছিলাম। এবার নিজেদের মাঠেও এল ক্লাসিকো জিতে মৌসুমটা দুর্দান্ত ভাবে শেষ করতে চাই।’

বার্সেলোনা অপরাজিত থাকার সঙ্গে সঙ্গে ম্যাচ জিতে বিদায় সংবর্ধনা দিতে চায় আন্দ্রে ইনিয়েস্তাকে। এই মৌসুম শেষ হলেই যাকে খেলতে দেখা যাবে চিনের ক্লাবে। বার্সেলোনা অধিনায়ক ইনিয়েস্তা যদিও এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার অনুশীলন করেননি। তবে বার্সার সূত্রের খবর, ভালভার্দে এল ক্লাসিকোর জন্য তৈরি রাখছেন ইনিয়েস্তাকেও।

তবে এই ম্যাচ যেমন ইনিয়েস্তার শেষ এল ক্লাসিকো, ঠিক তেমনই বার্সেলোনার জার্সি গায়ে প্রথম এল ক্লাসিকো খেলতে নামবেন তাদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ফিলিপে কৌতিনহোর।

গত বছরের শেষ দিকে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গিয়ে ৩-০ জিতে ফিরেছিলেন লিওনেল মেসিরা। এবার বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সেই বদলা নিতে পারবেন ক্রিস্টয়ানো রোনালদো?

Reneta

চোটের কারণে রিয়াল নাও পেতে পারে রাফায়েল ভারানকে। এ ছাড়াও চোট রয়েছে ইসকো ও কাভাহালের। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা ভেবে, চোটগ্রস্ত ফুটবলারদের নিয়ে বেশি ঝুঁকি নিতে চান না রিয়াল ম্যানেজার। তাই কাসেমিরো, গ্যারেথ বেলদের প্রস্তুত রাখা হচ্ছে রোববারের ম্যাচের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোবার্সেলোনালিড স্পোর্টসলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বৈচিত্র্যময় কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয়ে নতুন মাইলফলকে আনন্দ আলো

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

আইপিএল থেকে ‘অবসর’ নেয়ারাই পিএসএল খেলতে আসে

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT