চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজও তাহলে বার্সা ছাড়ছেন না!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

অনেক কল্পকাহিনীর জন্ম দিয়ে শেষপর্যন্ত বার্সাতেই থেকে গেলেন লিওনেল মেসি। তার ক্লাব ছাড়তে চাওয়ার পেছনে অন্যতম কারণ ছিল প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে বার্সা ছাড়তে বলে দেয়া। সুয়ারেজের স্পেন ছাড়া যখন মোটামুটি নিশ্চিত, তখনই পাল্টা খবর যে উরুগুয়ে স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন তাকে ঘিরে যত কথা শোনা যাচ্ছে সবই গুঞ্জন!

বার্সা ছেড়ে সুয়ারেজের জুভেন্টাসে যাওয়ার খবর মোটামুটি যখন নিশ্চিত বলে ধরে নিয়েছিল সবাই, জুভদের পাশাপাশি আয়াক্স এমনকি আমেরিকান সকার লিগের দল ইন্টার মিয়ামির নামও শোনা যাচ্ছিল, যেখানে যেতে পারেন তিনি।

তখন বুধবার খানিকটা রসিকতাই করলেন সুয়ারেজ। ইনস্টাগ্রামে নিজের পেজ থেকে খানিকটা কৌশলে সব খবরকে গুজব বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন তিনি। দলবদলকে নিয়ে লিখেছেন, ‘যখন সব ভুয়া খবর আসতে থাকে তখন আমি (এরপর দুটি ইমোজি ব্যবহার করেছেন উরুগুয়ে তারকা যার মানে হল, চালিয়ে যাও)!’

লিওনেল মেসি শীর্ষে, আর বার্সার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন সুয়ারেজ। ২০১৪ সালে লিভারপুল থেকে ন্যু ক্যাম্পে আসার পর দলটির হয়ে ১৯৮ গোল করেছেন। বার্সার ছয় মৌসুমে জিতেছেন চারটি লা লিগা, চারটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।

বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে গত চ্যাম্পিয়ন্স লিগে বিধ্বস্ত হবার পর নতুন কোচ রোনাল্ড কোম্যানের বার্সায় জায়গা হারাচ্ছেন সুয়ারেজ, এমন খবর বেশ রকমভাবে শোনা যাচ্ছিল। এমনকি জুভেন্টাস থেকে বছরে ১০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও নাকি তাকে দেয়া হয়েছে, জানিয়েছিল গোলডটকম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্তেমেউবার্সাবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: আইএসপিআর

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়: সেনাপ্রধান

এপ্রিল ২৩, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠালো বাংলাদেশ

এপ্রিল ২৩, ২০২৬

শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট, সিরিজ বাংলাদেশের

এপ্রিল ২৩, ২০২৬

পুরোপুরি বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT