চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের জন্ম শহরে নিষিদ্ধ সালমান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
বিনোদন
A A

অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। আর এই অভিনেতা অবসাদগ্রস্ত হয়েছেন বলিউডের স্বজনপ্রাীতির কারণে। এমন ভাবনা থেকেই এবার সুশান্ত সিংয়ের জন্ম শহরে বলিউডের স্বজনপোষণকারী হিসেবে স্বীকৃতি করণ যোহর, সালমান খানকে ‘বয়কট’ এর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার জনগণ।

বিহারের রাজধানী পাটনার জনগণ সিদ্ধান্ত নিয়েছেন বিহার ও পাটনায় সালমান খান, করণ যোহর ও আলিয়া ভাটকে বয়কট করার।

সুশান্তের মৃত্যুর পর থেকেই তার ভক্ত, অনুসারীদের একাংশ একজোট হতে শুরু করেছেন, তারা চেষ্টা করছেন পাটনার মানুষ যেন করণ জোহরের ধর্ম প্রোডাকশন, যশরাজ ফিল্মস এবং সালমান খান এবং তাঁর প্রযোজনা সংস্থা এসকেএফ-এর সিনেমা না দেখেন।

শুধু তাই নয় বিক্ষোভকারীদের মধ্যে সুশীল মিশ্র নামক একজন জানান, আমরা বিহারে সালমান খানের কোন কার্যক্রমই হতে দেব না। সালমানের ‘বিয়িং হিউম্যান’ নামক পোশাকের দোকানেও কোন বেচা বিক্রি হবে না। একই সাথে সালমান খান অভিনীত কোন ছবিও বিহারে মুক্তি পাবে না।

এর আগেও সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে পাটনায় সালমান খানের ‘বিয়িং হিউম্যান’ স্টোরে ভাংচুর করা হয়েছিল। শুধু তাই নয়, মুম্বাইয়ে সালমানের বান্দ্রার বাড়ির সামনেও বিক্ষোভ করেন জনগণ। সেখানে ‘সালমান খান মুর্দাবাদ’ স্লোগানও দিয়েছেন তারা। একই সাথে সালমান খান ও করণ যোহরের কুশপুত্তলিকা দাহ করে সুশান্তের বিক্ষুদ্ধ ভক্তরা।

তবে সালমানের বিরুদ্ধে পাটনা জনগণের এই বিমাতাসূলভ আচরণকে কেন্দ্র করে পাটনা ভিত্তিক টেলিভিশন সাংবাদিক মনীষ ঝা একটি সংবেদনশীল প্রতিক্রিয়া হিসাবে জানিয়েছেন, বিহারের মানুষ সালমান খানকে ভালোবাসেন। ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো চলচ্চিত্রে তিনি যে বিনোদন সরবরাহ করেছিলেন সেটি অন্য কোন তারকার দ্বারা সম্ভব ছিল না। এছাড়াও তিনি মানবিক কারণে প্রচুর দাতব্য দানের কাজ করে এসেছেন। যেখানে বিহারবাসীকেও তিনি অনেক সহায়তা করেছেন। সুতরাং, আশা করা যায় বিহারবাসী খুব বেশি দিন সালমানের বিরুদ্ধে কাজ করবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ম প্রোডাকশনবিয়িং হিউম্যানসালমান খানসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT