চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সুবিধা দিতে গভর্নরের অনুরোধ

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৮:০৬ পূর্বাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশকে দ্রুত উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করতে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা গোষ্ঠীকে সেবা দিতে ব্যাংকারদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যংকের গভর্নর ডক্টর আতিউর রহমান।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে ব্যাংকটির সঙ্গে পল্লী কর্ম উন্নয়ন সংস্থার সমঝোতা সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন।

তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী উদ্যোক্তাদের ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, সমাজের সব মানুষকে আর্থিক কর্মকাণ্ডে যুক্ত করেই এগিয়ে যাবে বাংলদেশ।

অনুষ্ঠানে জানানো হয়, মিডল্যান্ড ব্যাংক ৫ শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ পেয়েছে। এই অর্থ পল্লী কর্ম উন্নয়ন সংস্থার মাধ্যমে একশ ৩৬ জন সুবিধা বঞ্চিত উদ্যোক্তাকে দেওয়া হবে। ঋণের সুদ হবে সর্বোচ্চ ১০ শতাংশ।

গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিকে চাঙ্গা রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে প্রবৃদ্ধি অব্যাহত রাখা সম্ভব বলে মনে করেন গভর্নর।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকজন উদ্যোক্তার হাতে ৫ লাখ টাকার ঋণপত্র তুলে দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আতিউর রহমানগভর্নরবাংলাদেশ ব্যংক
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT