চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবনে সুস্থ জীবনের জন্য পানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

সুন্দরবনে বসবাসরত প্রান্তিক নারীদের ক্ষমতায়ণে সিএসআর উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বসতবাড়িতে নিরাপদ পানির সংস্থান এসকল নারীদের এবং তাদের পরিবারের সদস্যদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

সুন্দরবনের তিনটি গ্রামের নারী সমিতির সদস্যদের মধ্যে পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহনকারীরা এ কথা বলেন। এটি ব্যাংক আল-ফালাহ্ সিএসআর কার্যক্রমের একটি অংশ। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে এমআরডিআই।

নিরাপদ পানির সংস্থানের লক্ষ্যে সুন্দরবনের তিনটি গ্রামের ১০০টি পরিবারকে পানির ট্যাংক বিতরণ করা হয় যার মাধ্যমে এ সকল পরিবারের প্রায় ৫৭০ জন সদস্য উপকৃত হবেন। ইতোপূর্বেও ব্যাংক আল-ফালাহ্ এই তিনটি গ্রামের ১৪০টি পবিরারের মধ্যে পানির ট্যাংক বিতবণ করে।

ব্যাংক আলফালাহ্ কান্ট্রি হেড এহসান উল হক কোরেশী বলেন, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে তাদের জীবন এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি সিএসআর-এর এই উদ্যোগ দারিদ্রের দুষ্টচক্র দূর করে সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে।

এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সুন্দরবনের নারীরা তাদের সুচীকর্মের মাধ্যমে এখন অর্থ উপার্জন করছে এবং তাদের পরিবারে সহায়তা করছে। পানির ট্যাংক ক্রয়ের মোট অর্থের একটি উল্লেখযোগ্য অংশ (২৫%) তারা প্রদান করছে যা কয়েক বছর পূর্বে চিন্তাই করা যেত না। দারিদ্রের চক্র থেকে বের হয়ে আসতে এই নারীরা এখন সাহসের সাথে এগিয়ে যাবে। সিএসআর কার্যক্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তনে এটি একটি সফল দৃষ্টান্ত। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে সিএসআর দারিদ্র বিমোচনে আরো উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

ইতিপূর্বে সিএসআরের আওতায় কৈলাশগঞ্জ, বনলাউডোব এবং ঢেংমারী গ্রামের বাছাইকৃত নারীদের দক্ষতা  বৃদ্ধির লক্ষ্যেসেলাই এবং সুচিকর্মে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষিত নারীরা এখন তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা অর্জন করছে। তাদের এই ব্যবসায়িক কর্মকান্ড টেকসইকরনের লক্ষ্যে নিজস্ব উদ্যোগে তারা মহিলা সমিতি গঠন করেছে। এই নারীরা গাঁওস্বপ্ন নামক একটি বিপণন উদ্যোগের অংশীদার যা তাদের পণ্য বিপণন প্রক্রিয়াকে আরো সহজতর করেছে। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমআরডিআইনিরাপদ পানিসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT