চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুন্দরবনে ক্ষতির বৈজ্ঞানিক প্রমাণ দিলে সরকার বিবেচনা করবে’

রেজাউল করিমরেজাউল করিম
৫:১৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎ প্রকল্পের পরিবেশ ঝুঁকি বিবেচনা করে প্রতিবাদ করছেন প্রতিবাদকারীরা। তাদের যুক্তি এই বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবনসহ আশেপাশের এলাকা ব্যাপক পরিবেশ ঝুঁকিতে পড়বে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতি এড়িয়ে সুন্দরবনে কয়লা বিদ্যুৎ প্রকল্প করা সম্ভব। আর সরকার বলছে, পরিবেশ ঝুঁকির বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বা প্রমাণ কেউ উপস্থাপন করতে পারলে তারা বিবেচনা করবেন।

পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল-ই-ইলাহী চ্যানেল আই অনলাইনকে বলেন, পৃথিবীর কোনো স্থাপনাই পরিবেশের ক্ষতি না করে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু প্রশ্নটা হলো ক্ষতিটা কম না বেশি।

ঢাকা শহরের উদাহরণ দিয়ে তিনি বলেন, ঢাকার যে দালানগুলো তৈরি হয়েছে সেগুলোও তো পরিবেশের ক্ষতি করে তৈরি হয়েছে। তাই কোনো স্থাপনা তৈরির সময় ক্ষতির দিকটা খেয়াল রাখতে হবে যাতে কম হয় এবং ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পরিবেশের ক্ষতি যেসব কথা বলা হচ্ছে সেটা বলছেন শুধু প্রতিবাদকারীরা। এ নিয়ে কোনো বিশেষজ্ঞ কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি। কেউ যদি বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করেন আমরা সেটা বিবেচনা করবো।’

এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে ও পরিবেশের হিসেব-নিকেশের কথা উল্লেখ করে মকবুল-ই-ইলাহী বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির আগে যেসব সার্ভে আমলে নেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক মতো পালন করলে যেটুকু ক্ষতি হবে সেটা ধাতব্যের মধ্যে পড়বে না এবং ক্ষতির চেয়ে লাভই বেশি হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামপাল বিদ্যুৎ প্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT