চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদিনের আশায় কোচ তাড়াল লেস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
লেস্টার দলের খেলোয়াড় ও কোচের ছবি, ইংলিশ প্রিমিয়ার লিগ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন চুক্তির চার মাস বাদে কোচ ক্রেইগ শেক্সপিয়ারকে বরখাস্ত করল বিশ্ব ক্লাব ফুটবলে স্থায়ী আসনের সন্ধানে থাকা লেস্টার সিটি।

লেস্টারের উত্থান ২০১৬ সালে। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে সেবারই প্রথম ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে (প্রিমিয়ার লিগ) সবার ওপরে নিজেদের নামটি লিখিয়ে নেয় তারা। তৎকালীন কোচ ক্লদিও রানিয়েরি ছিলেন সেই রূপকথার নেপথ্য নায়ক। এরপরই বিশ্বফুটবলে আলোচনা শুরু হয় লেস্টার সিটিকে নিয়ে। দলটির চোখও চলে যায় আরও দূরে। কিন্তু অবাক করার বিষয় হল ইংলিশ প্রিমিয়ার লিগে ওই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন যেন পথ হারায় দলটি। এবার পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শেষ দিক থেকে তৃতীয় স্থানে। শেষ ছয় ম্যাচের একটিতেও জয় নেই!

রানিয়েরিও একইভাবে বরখাস্ত হয়েছিলেন। প্রিমিয়ার লিগ জেতার ৯ মাস পর লিগের ছয় ম্যাচে জয়হীন ছিলেন তিনি।

রানিয়েরি অধ্যায় শেষ হলে ৫৩ বছর বয়সী ইতালিয়ান কোচ ক্রেইগ শেক্সপিয়ার ফেব্রুয়ারিতে অস্থায়ীভাবে দায়িত্ব পান। গত মৌসুমে ১৬ ম্যাচের ৮টিতে তার অধীনে জয় পায় লেস্টার। একই সঙ্গে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। এরপর চার মাস আগে তার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করে দলটি।

ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ১-১ গোলে ‘ড্র’ করার পরেই চাকরি হারাতে হল তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেস্টার সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT