চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুজানার সঙ্গে কে এই যুবক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

মডেল-অভিনেত্রী সুজানা জাফর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইন্সটাগ্রামে বেশ সচল। দেশ-বিদেশ যেখানে যান ‘চেকইন’ দিয়ে ছবি পোস্ট করেন। ফেসবুকের বন্ধু ও ভক্তদের জানান, তিনি কোথায় কি করছেন! সম্প্রতি কক্সবাজার গিয়েছিলেন এই তারকা। সেখানে সুজানা এক যুবকের সঙ্গে বৃষ্টিতে ভিজে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। কৌতুহল জিইয়ে রেখে ওই যুবকের মুখ দেখাননি তিনি!

দু’জনার বৃষ্টি ভেজা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘গেজ হু ইজ হি?’’ (অনুমান করুন, তিনি কে)? বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ সুজানা তার ফেসবুকে কক্সবাজার ‘চেকইন’ দিয়ে ছবিটি পোস্ট করার পরে শোরগোল পড়ে গেছে সোশাল মিডিয়ায়।

ওই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, ওই যুবক আর কেউ নন, অভিনেতা সজল! অনেকেই আবার মনে করছেন ‘নতুন সঙ্গী’ নিয়ে বেড়াতে গিয়েছেন সুজানা! নিশ্চিত না হলেও সবার একটাই প্রশ্ন, কে এই যুবক?

চ্যানেল আই অনলাইনের কাছেও বিষয়টি পুরোপুরি পরিষ্কার করলেন না সুজানা। বললেন, ‘আমার সঙ্গে কে এটা এখন জানাতে চাচ্ছি না। চমক হিসেবে থাক। অনেকেই দেখলাম সজলের নাম বলছেন। কিন্তু আমি এখনই পুরোপুরি জানাতে চাই না। শুধু এতটুকুই বলবো, কোনো ব্যক্তিগত কাজ নয়, একটি শুটিং’র দৃশ্য এটি। কিন্তু কাজটা পুরোপুরি শেষ হয়নি। বৃষ্টি বাগড়া দিয়েছে। আগামী মাসে আবার শুটিং হবে।

সুজানা বলেন, প্রায় সাতমাস পর কাজে ফিরলাম। ‘সুজানাস ক্লোজেট’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করেছি কয়েকমাস আগে। ওইটা ঠিকমত দেখভাল করতে গিয়ে সময় লেগেছে। এর কারণে অনেকেই মনে করে পোশাকের ব্যবসায় নেমেছি বলে মিডিয়া ছেড়ে দিয়েছি। কিন্তু এমনটা নয়। একটা নতুন ব্যবসা ঠিকমত চালাতে গেলে অনেক শ্রম দিতে হয়। আমারও তাই করতে হয়েছে। ভালো কাজ পেলে আমি না করি না। অনেকদিন পর একটি ভালো কাজ পেয়েছি বলে করেছি। কিছুদিনের মধ্যে বিস্তারিত জানতে পারবেন সবাই। ততদিন পর্যন্ত একটু রহস্য থাকুক না ক্ষতি কি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদিতলিড বিনোদনসুজানা জাফরসুজানাস ক্লোজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT