চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে অভিবাসী সংকটে পুতিন দায়ী: পোল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শরণার্থী সংকটের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি।

বিবিসি জানায়, পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, এ সংকটের মাস্টারমাইন্ড মস্কো। কেননা বেলারুশ কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরিকল্পনা করে সীমান্তের দিকে অভিবাসনপ্রত্যাশীদের ঠেলে দেওয়া হয়েছে ।

এরই মধ্যে দেশটির সীমান্তে অন্তত দুই হাজার শরণার্থী জড়ো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়ার কাছে বেলারুশের দিক থেকে লোকজনের ভিড় করছে। কেউ কেউ বোল্ট কাটার ও গাছের গুঁড়ি ব্যবহার করে সেই বেড়া ভাঙার চেষ্টা করছে। সেসময় পোলিশ সীমান্তরক্ষীদের টিয়ার গ্যাস ছুঁড়তেও দেখা গেছে।

পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো বলছে, এই সমস্যা সৃষ্টি করছে বেলারুশ। তবে দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সীমান্ত এলাকায় এখন রাতের বেলা তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন অভিবাসীর মৃত্যু হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, বেলারুশের আচরণ অনেকটা সন্ত্রাসীদের মতো। কমপক্ষে ২ হাজার অভিবাসন প্রত্যাশী বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অবস্থান করছেন। তাদের অভিযোগ, বেলারুশ কর্তৃপক্ষ ফোন কেড়ে নিয়ে তাদেরকে সীমান্ত প্রাচীরের দিকে ঠেলে দিয়েছে।

তবে পোল্যান্ড কর্তৃপক্ষ প্রবেশ করতে না দেওয়ায় ব্যাপক সংঘর্ষ হয়। সেসময় কাঁদানে গ্যাস ছুঁড়ে শরণার্থীদের ছত্রভঙ্গ করা হয়।

Reneta

পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নে বিশৃঙ্খলা ও চাপ সৃষ্টি করতেই বেআইনিভাবে সীমান্ত পার হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে বেলারুশ। তবে এ সব অভিযোগ অস্বীকার করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT