চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগ: প্রথমে জ্বর, তারপর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৭
স্বাস্থ্য
A A
অজ্ঞাত রোগ

চৌধুরী ফরিদ:  চট্টগ্রামের সীতাকুণ্ডের বারো আউলিয়ার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ৪ দিনে এ নিয়ে মোট ৯ শিশুর মৃত্যু হলো।

এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আরো ২৮ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। অজ্ঞাত এ রোগের কারণ ও ধরণ সম্পর্কে জানতে ঢাকা থেকে সরকারের রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর একটি টিম সীতাকুণ্ডের উদ্দেশে রওনা দিয়েছে। আক্রান্ত রোগীদের থেকে অসুস্থতার লক্ষণ হিসেবে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

ত্রিপুরা পাড়ায় ৪শ ৫০টি পরিবার বাস করে। এই এলাকায় গত কয়েকদিন ধরে শিশুদের গায়ে জ্বর, কাশি এবং পরবর্তী শরীরে র‌্যাশ ওঠায় মারা যাচ্ছে একের পর এক শিশু।

চট্টগ্রামের সিভিল সার্জন ড. আজিজুর রহমান সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ড. আজিজুর রহমান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগটা কি সেটা বুঝতে পারছি না। রোগের ধরণ নিশ্চিত করতে পারছি না। সেজন্য ঢাকার টিম ডাকা হয়েছে। আগে কখনো এমন রোগ দেখিনি।

“অজ্ঞাত রোগে আক্রান্তরা জ্বরে ভুগছেন। জ্বরে আক্রান্ত হওয়ার পরপরই মৃত্যু হচ্ছে তাদের।”

Reneta

আজিজুর রহমান সিদ্দিকী আরো জানান, প্রতি ঘরে ঘরে গিয়ে ২৮ জনকে অসুস্থ উদ্ধার করে চট্টগ্রামের সংক্রামক ব্যধি হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আরো কেউ আক্রান্ত আছে কিনা তা ঘরে ঘরে গিয়ে দেখা হচ্ছে।

ত্রিপুরা পাড়ার লোকজন জানিয়েছে, পার্শ্ববর্তী ছড়ার পানি পান করে তারা। এ পানি থেকেও রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাত রোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT