চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে অভিযানের মাঝেই রক্তাক্ত হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
ছবি:  সিলেট টুডে টুয়েন্টিফোর ডটকমের সৌজন্যে

ছবি: সিলেট টুডে টুয়েন্টিফোর ডটকমের সৌজন্যে

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযানের মাঝেই রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ও রাতে দুই দফা বোমা বিস্ফোরণে পুলিশের এক পরিদর্শকসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া হতাহতের খবর নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আরেকজন বেসামরিক নাগরিক।

নিহতদের মধ্যে আছেন পুলিশ সদস্য আবু কায়সার ও ছাত্রলীগ নেতা পাপ্পু। এছাড়া মাসুক নামের একজন।

কীভাবে এই বিস্ফোরণ ঘটলো সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশও এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিকসহ ৩২ জন আহত হন।

এরপর ৭টা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হন।

Reneta

এদিকে, আতিয়া মহলে চলমান অভিযান আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।

অভিযানে থাকা সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ব্রিফিংয়ে বলেন, তারা ওই ভবন থেকে ৭৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। ভেতরে জঙ্গিদের অবস্থান রয়েছে। তাই তাদের অভিযান চলমান আছে। কাল রোববার আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত করা হবে।

আজ অভিযান চলাকালে জঙ্গিরা ১০-১২টি শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছে বলেও জানান জেনারেল ফখরুল আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জুন ১৫, ২০২৬

ভারতে প্রবেশে বাধার পরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT