চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ১৯, মে ২০২২
- সেমি লিড, জনপদ, সিলেট
A A

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল। সেই সাথে বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ।

সিলেট জেলা সদরের সাথে বিভিন্ন উপজেলা সদরের সড়ক যোগাযোগ এবং সিলেট ছাতক রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সিলেটে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুরমা, কুশিয়ারাসহ সব নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। গ্রাম এবং শহর এলাকার ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মানুষজন। এতে করে খাদ্য, বিশুদ্ধ পানিসহ নানামুখী সংকটে মানবেতর জীবনযাপন করছেন কয়েক লাখ মানুষ।

সুনামগঞ্জে সবকটি ছোট বড় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ১৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। প্লাবিত হয়েছে সুনামগঞ্জের ২১৬টি প্রাথমিক বিদ্যালয়। ২৮টি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। সাড়ে ৭শত হেক্টর বোরো ধান ও ৭০হেক্টর বাদাম বন্যার পানিতে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাত থেকে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে পানি বাড়ায় পৌর শহরের বিলপাড়, পূর্ব নতুন পাড়া, হাছননগর, বাঁধন পাড়াসহ হাওর তীরবর্তী আবাসিক এলাকায় পানি বাড়ছে।

সিলেটে বন্যাদুর্গত এলাকায় ২৫ লক্ষ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে । প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

Reneta

বন্যা দুর্গত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন সবাই।

 

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড়ি ঢলবন্যা পরিস্থিতিসিলেটসিলেটে বন্যাসুনামগঞ্জে
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT