সিরিয়ার সঙ্কট সমাধানে কোন রকম চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র
এবং রাশিয়া। তবে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে রাজি হয়েছে উভয় পক্ষই।
আলেপ্পোর বেসামরিক নাগরিকদের জন্য সাহায্য পাঠাতে আংশিকভাবে হলেও রাশিয়া এবং সিরিয়ার সেনাদের বোমা হামলা বন্ধের জন্য চুক্তি করাই ছিলো এ আলোচনার লক্ষ্য।
এ আলোচনা ব্যর্থ হওয়ায় বারাক ওবামা এবং ভ্লাদিমির পুতিন সিরিয়ার দুর্দশা নিরসনে শিগগিরই কোন সমাধান দিতে পারছে না।
চীনের জি২০ সামিটে যোগ দিয়ে ওবামা-পুতিনের এই ব্যর্থ আলোচনার পর সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পো অবরোধ পুনরায় চালু করেছে।
দীর্ঘ ৫ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে সিরিয়ায় কমপক্ষে ৩ লাখ মানুষ নিহত হয়েছে। দেশ ছাড়তে বাধ্য হয়েছে লাখ লাখ মানুষ।
দেশটিতে বিবাদমান দুই পক্ষকে সমর্থন করে আসছে ওয়াশিংটন এবং মস্কো।







