চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়া থেকে ছোড়া গুলিতে ইসরায়েলি যুদ্ধবিমান বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

সিরিয়া থেকে ছোড়া গুলিতে ইসরায়েলের এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে উত্তর ইসরায়েলে ধ্বংস হওয়া ওই বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

এই ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, শনিবার সিরিয়া থেকে পাঠানো ইরানের একটি ড্রোন (চালকবিহীন বিমান) তাদের আকাশ সীমায় প্রবেশ করার পর সেটিকে আটক করা হয়।

সেসময় ইসরায়েলের উত্তরের এলাকাসমূহে ‘রেড এলার্ট সাইরেন’ বাজানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের এফ-১৬ বিমান সিরিয়ার হামলায় আক্রান্ত হওয়ার পর তাদের দুই পাইলটকে বের করে হাসপাতালে নেয়া হয়েছে।

এর জবাবে সিরিয়ায় অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে ইসরায়েল। সেখানে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইরানের বেশকিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। তাদের এই হামলা সফলভাবে পরিচালিত হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Reneta

২০০৬ সালের পর এই প্রথম কোনো ইসরায়েলের কোনো বিমান ভূপাতিত করা হলো বলে জেরুজালেম পোস্ট জানিয়েছে। ওই বছর লেবাননে হিজবুল্লাহর রকেটের আঘাতে ইসরাইলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়।

সিরিয়ার সরকারি গণমাধ্যম সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, দেশটির বিমান বাহিনী ইসরায়েলের উস্কানির জবাবে গুলি চালিয়ে  একটি বিমানে আঘাত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানইসরাইলসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT