চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়া-তুরস্ক সংঘর্ষ ঠেকাবে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ন ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিরিয়া-রাশিয়া-তুরস্ক-সংঘর্ষ-তুরস্কের ওপর নিষেধাজ্ঞা

তুর্কি ও সিরীয় বাহিনীর মধ্যে সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এমন সংঘর্ষ মেনে নেবে না বলে জানিয়েছে রাশিয়া।

তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে এগোচ্ছে। এদিকে উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় কুর্দিদের আহ্বানে সাড়া দিয়ে তুর্কিদের বিরুদ্ধে লড়তে অবস্থান নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী।

এখন পর্যন্ত শুধু কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তুরস্ক। কিন্তু এবার সিরীয় সেনাবাহিনীর সহায়তা পেতে যাচ্ছে কুর্দিরা। ফলে তুর্কি এবং কুর্দি-সিরীয় বাহিনীর মধ্যে উত্তরাঞ্চল যে কোনো সময় শুরু হতে পারে লড়াই।

আর সেই লড়াই হতে না দেয়ার ঘোষণাই দিয়েছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম বন্ধু রাষ্ট্র রাশিয়া।

‘এই সংঘর্ষ একেবারেই অগ্রহণযোগ্য হবে… আর তাই আমরা এটি হতে দেবো না,’ বলেছেন সিরিয়া বিষয়ে মস্কোর বিশেষ দূত আলেক্সান্ডার লাভরেনতিয়েভ। তিনি অভিযোগ করেন, তুরস্ক ‘লাইন অব কন্ট্যাক্ট’ ভঙ্গ করেছে।

সেই সঙ্গে তুরস্ককে সংযত হওয়ার আহ্বানও জানিয়েছেন এই বিশেষ দূত।

Reneta

বিবিসি জানায়, সিরিয়া বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইতোমধ্যে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে আলোচনার জন্য এরদোগানকে রাশিয়া সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

ক্রেমলিন বলেছে, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে সম্মত হয়েছেন দুই নেতা। তুরস্ক ও সিরিয়ার সামরিক বাহিনীর মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়ানোর বিষয়েও আলোচনা করেছেন তারা।

অথচ ওদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এরদোগান।

যুদ্ধবিরতি চুক্তির জন্য বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

সফরে পেন্সের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েনেরও থাকার কথা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: তুরস্ক-যুক্তরাষ্ট্রতুরস্ক-রাশিয়াতুরস্ক-সিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT