চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিমন্সের ফিফটিতে সিরিজে ফিরল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি পেয়েছিলেন শিভম দুবে, ভারতও পেয়েছিল বড় সংগ্রহ। সেই রানকে মাটিতে নামিয়ে আনলেন লেন্ডল সিমন্স। দুবের জবাবে ক্যারিবীয় ওপেনারের ফিফটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিভুবনাপুত্রমে দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৭০। ৯ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে ম্যাচ জিতে নিয়েছে উইন্ডিজ।

ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলে লোকেশ রাহুল ১১ করে ফিরে গেলে উইকেটে আসেন শিভম দুবে। রোহিত শর্মাকে একপ্রান্তে দর্শক বানিয়ে একাই খেলে গেছেন এ অলরাউন্ডার। ১৮ বল খেলে রোহিত নামের পাশে বেমানান ১৫ করে আউট হন। সেটা বুঝতে দেননি দুবে, ঝড় চালিয়ে গেছেন নিজের মতো করেই। ২৭ বলে তুলে নেন নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটিও।

একাদশ ওভারে ৪ ছক্কা ও ৩ চারে ৩০ বলে ৫৪ করা দুবে ফিরলে ভারতীয় ইনিংসে ছন্দপতন। একে একে ফিরে যান অধিনায়ক কোহলি, শ্রেয়াস আয়ার ও রবীন্দ্র জাদেজারা। ২২ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতের রানটাকে বেশ শক্ত স্থানে নিয়ে যান উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পান্ট।

১৭১ রানের লক্ষ্যে উইন্ডিজের উদ্বোধনী জুটিতে রান উঠেছে ৭৩। ৩টি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪০ করা এভিন লুইসকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। তবে ক্যারিবীয় ঝড় থামানো যায়নি।

লুইসের পর ২৩ রান করে শিমরন হেটমায়ার ফিরলেও দলকে জয়ের পথ দেখিয়ে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন সিমন্স। ৪৫ বলে ৪টি করে ছক্কা-চার আছে তার ইনিংসে। ১৮ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন নিকোলাস পুরান।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT