চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা ফ্লপ হলে নিজেকে ব্যর্থ মনে করেন আমির!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
বিনোদন
A A
অভিনেতা আমির খান হোস্টের সঙ্গে কথা বলছেন, পেছনে ব্লু ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ফ্লপ হলে নিজেকে ব্যর্থ মনে করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। শুধু তাই নয়, খুব অপরাধ বোধেও ভুগেন তিনি। এমনটাই সম্প্রতি জানালেন তিনি।

১৯৮৮ সালে  মনসুর খানের পরিচালনায় ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বলিউড সুপারস্টার আমির খান। এই ছবিটির অসাধারণ সাফল্যের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি আমির খানকে। তিনি পরিণত হন বলিউডের হার্টথ্রব অভিনেতায় । এরপর থেকেই শুরু হয় তার এগিয়ে চলার গল্প।

৫৩ বছর বয়সী এই অভিনেতা প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের দাপট দেখিয়ে যাচ্ছেন। প্রায় প্রতি বছরই তার চমক দেখার জন্য অধীর আগ্রহে থাকে তার সকল ভক্তগণ।

তবে সিনেমায় অভিনয়ের বিষয়ে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা খানিকটা খুঁতখুতে। ভালো চিত্রনাট্য ছাড়া তিনি সিনেমার সাথে চুক্তিবদ্ধ হন না। কেননা তার মতে, ভালো চিত্রনাট্য ছাড়া কোন সিনেমাই সফলতা পায় না, সেক্ষেত্রে বিনিয়োগকারীকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। যা আমিরের পছন্দ না।

এদিকে আমির আরো বলেন যে, আমি কোন সিনেমাতে কাজ করার সময় দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করি এবং যদি সিনেমাটি সাফল্যের মুখ না দেখে তবে আমিও অনেক ব্যথিত থাকি। নিজেকে অপরাধী মনে হয়।

বলিউডে অভিষেকের পর থেকেই একজন সফল অভিনেতা হিসেবে পরিচিত আমির খান। আর তার এই সফলতা তিনি বজায় রেখেছেন তার অভিনিত ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘জো জিতা ওহী সিকান্দার’, রঙ্গিলা, লগন, রঙ দে বসন্তি, ঘজনি, থ্রি ইডিয়টস, পিকে এবং দংলের মত ছবিতেও।

Reneta

তবে আমিরের পিকে এবং দঙ্গল ছবিটি বক্স অফিসের সকল রেকর্ড ভেঙ্গে ফেলে।

বর্তমানে এ বছরের অন্যতম প্রতিক্ষীত ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আমির খান । জানা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে আউটডোর শুটিংয়ের দিক দিয়ে এ ছবিটি হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল । এ সিনেমায় আমির খান ছাড়াও আরো রয়েছেন হিন্দি সিনেমার আইকন অমিতাভ বচ্চন।

এছাড়াও আরও থাকছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। ছবিটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর।  জলদস্যুদের কাহিনি নিয়ে ইতিহাস নির্ভর এ ছবির বেশিরভাগ শুটিংই হবে সমুদ্রে। এছাড়া পাহাড়, প্রকৃতি ও জীবনেরও সমন্বয় থাকবে এতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT