চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে আসছে ‘রাজাধিরাজ রাজ্জাক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
বিনোদন
A A

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত হয়েছে জীবনী নির্ভর প্রথম প্রামাণ্যচিত্র। ৯০ মিনিট ব্যাপ্তির এই প্রামাণ্যচিত্রের নাম ‘রাজাধিরাজ রাজ্জাক’। নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যা আসছে ২১ আগস্ট রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জলজলে একটি তারার নাম নায়করাজ রাজ্জাক! বাংলা চলচ্চিত্র যতোদিন টিকে থাকবে, এই নামটিও কারো মুছে দেয়ার সাধ্যি নেই। তার জীবন ও ক্যারিয়ারের নানা গল্পে বুনন করা হয়েছে ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ। সিনেপ্লেক্সে মুক্তির আগে প্রামাণ্যচিত্রটি দেখানো হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। শুক্রবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে তিনটায়।

নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট। সে উপলক্ষ্যেই শাইখ সিরাজের নির্মাণে আলোচিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রামাণ্যচিত্রটি সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হচ্ছে। যদিও প্রেক্ষাগৃহে প্রামাণ্যচিত্র মুক্তির ঘটনা বিরল। তবু নির্মাতা আশাবাদী, নায়করাজকে নিয়ে যাদের আগ্রহ আছে তারা নিশ্চয় প্রেক্ষাগৃহে গিয়ে প্রিয় নায়কের গল্পটি দেখবেন। যেখানে অজানা এক নায়করাজকে আবিষ্কার করবেন দর্শক।

তারআগে গত ১৬ আগস্ট চ্যানেল আই ভবনে ২৭ মিনিটের ‘রাজাধিরাজ রাজ্জাক’-এর সংক্ষিপ্ত ভার্সনটি দেখানোর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাকের সমকালীন অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, চিত্রসমালোচক, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং রাজ্জাকের পুরো পরিবার।

যা দেখার পর উপস্থিত অনেককে আবেগাপ্লুত দেখা যায়। বিশেষ করে তার পরিবারের সদস্যরা, তার সমকালীন সময়ের নির্মাতা ও সংগীতের মানুষজন। নায়করাজ রাজ্জাককে নিয়ে এমন অসাধারণ কাজ করার জন্য সকলেই শাইখ সিরাজকে ধন্যবাদ জানান আগত অতিথিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্টনায়করাজরাজাধিরাজ রাজ্জাকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT