চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নন্দদুলাল

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৫২ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২০
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
মেজর সিনহা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য অন্যতম আসামী পুলিশের বরখাস্ত এসআই নন্দদুলালকে আদালতে হাজির করা হয়েছে।

মামলার তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সকাল সাড়ে ৯টায় র‌্যাব নন্দদুলালকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করার পর ১০টা ২০ মিনিটে নন্দদুলালকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ১০টায় তাকে নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায়।

শুক্রবার তৃতীয় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলি, এস আই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তৃতীয় দফায় তিনদিনের রিমান্ডের শেষ দিন আজ।

এর আগে রোববার মেজর সিনহার হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চৌকিতে গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করলেও পরে ‘প্রকৃত দোষীদের’ আসামী করে আদালতে মামলা করেন সিনহার বোন। ওই মামলায় এ পর্যন্ত ৭ পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফে পুলিশের করা মামলার ৩ সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Reneta

আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর তিন সদস্য পৃথকভাবে বুধবার ও বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে ৯ জনকে আসামী করা হয়। পরে আসামী করা হয় আরো ছয়জনকে। দুইজন ছাড়া সব আসামী গ্রেপ্তার হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতমেজর সিনহাসিনহা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT