চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিঙ্গেলদের’ জন্য সিয়ামের গান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

আমাকে অনেকে বলেছে, প্রেম-বিরহ নিয়ে গান করেন, ব্রেকআপ নিয়েও গান করেন। কিন্তু সিঙ্গেলদের নিয়ে গান কেন থাকে না? তাই এবার শুধুমাত্র সিঙ্গেলদের জন্য গান নিয়ে আসছি। যারা সুখী এবং সিঙ্গেল, স্পেশালি তাদের জন্য ‘সুন্দর মানুষ’ গানটি।

কথাগুলো সিয়ামের। এ নায়ক অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবির প্রথম গান ‘সুন্দর মানুষ’ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

সোমবার (১১ নভেম্বর) রাত আটটায় রাকিব হাসান রাহুলের লেখা এবং প্রীতম হাসানের সুর-সংগীত ও গাওয়া এ গানটি প্রকাশ হয়েছে।

তিন মিনিট ব্যাপ্তির ‘সুন্দর মানুষ’ গানটি কক্সবাজারে শুটিং হয়েছে। গানে কক্সবাজারের বিভিন্ন লোকেশন দেখা গেছে। গানের তালে তালে সিয়ামকে নাচতে ও গাড়ি চালাতে দেখা গেছে। এর সঙ্গে সঙ্গে সাগর এবং তার চারপাশের বৈচিত্রময় সৌন্দর্য, আঁকাবাঁকা রাস্তা চিত্রিত হয়েছে। রয়েছে বিচে ভলিবল খেলার দৃশ্যও।

এ গানটির মাধ্যমে একটি কুইজের কথাও জানান সিয়াম। বলেন: কুইজে জিতলেই ‘বিশ্বসুন্দরী’ টিমের সঙ্গে প্রিমিয়ার শো দেখার সুযোগ মিলবে। এজন্য যা করতে হবে- হ্যাশ ট্যাগ দিয়ে ‘সুন্দর মানুষ’ গানটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করতে হবে। শেয়ারের সময় একজন সিঙ্গেল মানুষকে ট্যাগ করতে হবে। যারা সবচেয়ে বেশি শেয়ার, ট্যাগ করবে সেখান থেকে বিজয়ী নির্ধারণ করা হবে।

চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’-তে সিয়ামের বিপরীতে থাকছেন পরীমনি। আরও আছেন হীরা, চম্পা, মনিরা মিঠু, আনন্দ খালেদ, সীমান্ত, ফলজুর রহমান বাবু।

Reneta

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। প্রাথমিকভাবে জানা যায়, ৬ ডিসেম্বর ‘বিশ্বসুন্দরী’ মুক্তির কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ খালেদচম্পাচয়নিকা চৌধুরীপরীমনিফলজুর রহমান বাবুবিশ্বসুন্দরীমনিরা মিঠুলিড বিনোদনসিয়ামসীমান্তহীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT