চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্য প্রসারে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে কাঠের তৈরি পণ্য উৎপাদনে কাজ করছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কাঠের পণ্য তৈরি করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, টেকসই কাঠ উৎপাদন ও প্রক্রিয়াকরণে দক্ষতা বাড়াতে হবে, যাতে বনজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। তিনি বলেন, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিএফআইডিসিকে গবেষণার ওপর জোর দিতে হবে। নবায়নযোগ্য সম্পদের যথাযথ ব্যবহার বনশিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সভায় বিএফআইডিসির চেয়ারম্যান মো: নাসির উদ্দীন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বাংলাদেশ ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম, বিএফআইডিসি সদর দপ্তরের মহাব্যবস্থাপক জাহান আরা, চট্টগ্রাম রাবার বিভাগের মহাব্যবস্থাপক এ এম শাহজাহান সরকার সহ বয়নশিল্প উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তারা বনশিল্পের চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সরকারের নীতি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।

এর পূর্বে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের শিল্প ইউনিট পরিদর্শন করেন।

পরে উপদেষ্টা চট্টগ্রামের ফরেস্ট একাডেমি পরিদর্শন করেন এবং বন বিভাগের কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানপরিবেশ উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT