সিঙ্গাপুরে বিমান বাংলাদেশের ‘এজেন্ট অ্যাওয়ার্ড নাইট-২০১৫’ হয়েছে। অনুষ্ঠানে বিক্রয়ে ভালো পারফরম্যান্স করায় ৫টি এজেন্টকে সম্মাননা দেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ।
সিঙ্গাপুর রুটে বিমানের নতুন বোয়িং চালু করার ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী এবং অন্যান্যরা।






