চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএসআরের ৫% প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দিলো ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
শিক্ষা
A A

ব্র্যাক ব্যাংক ২০২২ সালের মোট সিএসআর বাজেটের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রদান করেছে।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের একটি ট্রাস্ট ফান্ড, যা যোগ্যতার ভিত্তিতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপবৃত্তি প্রদান করে থাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ এই ট্রাস্টটি পরিচালনা করেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট সকল তফসিলি ব্যাংককে প্রতি বছর তাদের মোট সিএসআর বাজেটের ৫ শতাংশ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রদান করার নির্দেশনা দিয়েছে। এই অর্থ সহায়তা সরকারকে একটি আলোকিত জাতি গঠনের পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

ব্র্যাক ব্যাংক গত ২০ এপ্রিল, ২০২২ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এক কোটি পনের লাখ সতের হাজার সাতশ চুয়ান্ন টাকার ( ১,১৫,১৭,৭৫৪) সমপরিমাণ একটি চেক হস্তান্তর করে।

এ উপলক্ষে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘ব্যাংক গুলোকে একটি শিক্ষিত জাতি গঠনে এই সময়োপযোগী উদ্যোগে অবদান রাখতে সুযোগ করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ট্রাস্ট মাত্র কয়েক বছরের মধ্যে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাক ব্যাংকশিক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT