চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালিসের ‘সুযোগে’ বিয়ে: সেই চেয়ারম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ০৭, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে ওই চেয়ারম্যানের করা রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামি ১ মাস বা নিয়মিত আদালত খোলা পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়ে আদালত বলেছেন, ‘চেয়ারম্যানের অভিযোগ বিষয়ে অনুসন্ধান বা তদন্তের কাজ চলতে বাধা থাকবে না।’ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিক আহমেদ ও ইউসুফ হোসেন হুমায়ূন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার।

এর আগে সালিসের ‘সুযোগে’ কিশোরীকে বিয়ের ঘটনার পর চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে তাকে স্থানীয় সরকার বিভাগ জবাব পাঠাতে বলা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরে হাইকোর্টে রিট করে শাহিন হাওলাদার।

আলোচিত ওই বিয়ের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ‘প্রেমের টানে এক তরুণের হাত ধরে বাড়ি ছেড়েছিল ওই কিশোরী। বিষয়টি জানার পর কিশোরীর বাবা নালিশ দিয়েছিলেন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সালিসে বসার পর মেয়েটিকে পছন্দ হয়ে যায়। পরে তিনি ওই কিশোরীকে (১৪) বিয়ে করেন। তবে বিয়ের পরদিনই অষ্টম শ্রেণির সেই কিশোরী (১৪) তালাক দিয়েছেন চেয়ারম্যান শাহিন হাওলাদারকে (৬০)। যিনি বিয়ে পড়িয়েছেন তাঁর মাধ্যমে শনিবার সন্ধ্যার দিকে চেয়ারম্যানকে তালাক দিয়ে পরিবারের কাছে ফেরে ওই কিশোরী।’

কিশোরীকে বিয়ের ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন গত ২৭ জুন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমাতুল করিম ও একরামুল হক টুটুল। এরপর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এবিষয়ে স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। হাইকোর্ট তার আদেশে চেয়ারম্যানের বিয়ের ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে সেক্ষেত্রে অপরাধের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই সাথে পটুয়াখালীর পুলিশ সুপারকে ওই কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা দিতে বলা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরীচেয়ারম্যানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT