চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর জোড়া গোলে অপরাজেয় লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাত্রই লিভারপুলের সঙ্গে চুক্তি বাড়িয়ে সম্পর্কটা পাকা করেছেন ২০২৪ সাল পর্যন্ত। সময়টাতে গুরু ইয়ুর্গেন ক্লপের জন্য জয়ের চেয়ে বড় উপহার খুঁজে পাননি শিষ্যরা। এগিয়ে এসেছেন মোহামেদ সালাহ। মিশরীয় তারকার জোড়া গোলে ওয়াটফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগে নিজেদের অপরাজেয় দৌড় ১৭ ম্যাচ পর্যন্ত নিয়ে গেছে অলরেডরা।

শনিবার ওয়াটফোর্ডের ম্যাচটি নিয়ে চলতি প্রিমিয়ার লিগে মোট ১৭ ম্যাচ খেলেছে লিভারপুল, এটি তাদের ১৬তম জয়। কেবল একটি ম্যাচই ড্র হয়েছে। জয়ে ২৯ বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ক্লপের দল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। তৃতীয়স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৭, দুইয়ে থাকা লেস্টারের সঙ্গে ব্যবধান ১১। যদিও লেস্টার ও ম্যানসিটি ম্যাচ খেলেছে একটি করে কম।

অ্যানফিল্ডে ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল পান সালাহ। বাঁ-প্রান্ত দিয়ে ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে বক্সে সালাহর কাছে পাঠিয়ে দেন সাদিও মানে। কাছেই থাকা ওয়াটফোর্ডের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান মিশরীয় তারকা।

ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন সুইস তারকা জেরদান শাকিরি। ভিএআর প্রযুক্তিতে সেই গোল বাতিল করে দেন রেফারি।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দল ও নিজের জোড়া গোল আদায় করে নেন সালাহ। ডি-বক্সে মানের শট ডিভোক অরিগির গায়ে লেগে দিক পাল্টে গিয়ে পড়ে সালাহর পায়ে। সুযোগসন্ধানী মিশরীয়ান কেবল ব্যাকহিলই করেছেন, তাতেই মিলেছে গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT