আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরিঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে আনা হবে। এখানে কোনো কৌশলে করা যাবে না বা কোন কৌশলে কাজ হবে না।
শুক্রবার রাজধানীতে নৌকা সমর্থক গোষ্টি আয়োজিত চলমান রাজনৈতিক সহিংসতা বিষয়ে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সালাহ উদ্দিন দেশে ফিরে আসলে এই দেশের আইনের আওতায় নিজেকে নির্দোশ প্রমান করে বেরিয়ে আসতে হবে।
বিএনপি’র রাজনৈতিক কৌশলের কারণে তাদের পথে বসার অবস্থা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।







