চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালমান বদলে গেছেন’, বললেন বানসালি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২২
বিনোদন
A A

বক্স অফিসে দারুণ ব্যবসা করছে সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। নির্মাতা তাই এখন আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মন্তব্য করেছেন বানসালি।

১৯৯৬ সালে ‘খামোশি’ ছবিতে প্রথমবারের মতো সালমানের সঙ্গে কাজ করেছিলেন সঞ্জয়লীলা বানসালি। ছবিতে সালমানের বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। এরপর ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানম’ ছবিতেও বানসালি-সালমান একসঙ্গে কাজ করেছিলেন। ২১ বছর পর ‘ইনশাল্লাহ’ ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল তাদের। কিন্তু সালমান হঠাৎ করেই সরে যান ছবিটি থেকে। ফলে ছবির কাজ আটকে যায়।

আবারও সালমানকে নিয়ে কাজ করবেন কিনা তা জিজ্ঞেস করা হয়েছে নির্মাতাকে। বানসালি বলেন, ‘সালমান আমার খুব কাছের বন্ধু। আমি ‘পদ্মাবত’-এর পরে তার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তাই নিজের সেরাটা দিয়ে চেষ্টাও করেছিলাম। কিন্তু কোনও কারণে তা হয়ে ওঠেনি। আমরা সবাই মানুষ হিসেবে বদলাই। সালমানও বদলে গেছেন। তিনি ভাবছেন আমিও বদলে গেছি।’

তবে সালমানের সঙ্গে বানসালির সম্পর্ক এখনও আগের মতোই আছে বলে জানিয়েছেন নির্মাতা। ফোন করলে এখনো আগের মতোই কথা হয়। তবে এক সঙ্গে কাজ করা হবে কিনা সেই বিষয়টি সালমানের হাতেই ছেড়ে দিয়েছেন বলে জানান নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িবলিউডসঞ্জয়লীলা বানসালিসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT