চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান আমার সঙ্গে প্রতারণা করেছিল: সোমি আলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সালমান খানের খানের জীবনের অন্যতম চর্চিত নাম সোমি আলি। শোনা যায়, ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রেমের সম্পর্ক ছিল তাদের মাঝে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো প্রেমের গল্প ফাঁস করেছেন সোমি।

ফ্রি প্রেস জার্নালের এক সাক্ষাৎকারে সোমি জানান, ১৯৯১ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে সালমানের জন্য পাগল হয়েছিলেন তিনি। এরপর ষোড়শী সোমি বাবা-মাকে বলেছিলেন সালমানকে বিয়ে করতে চান তিনি। তবে তার বাবা-মা বিষয়টি গুরুত্ব দেননি। তাই মিথ্যের আশ্রয় নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসেন তিনি। এরপর সালমানের সঙ্গে পরিচয়, প্রেম।

সোমি বলিউডে কাজ শুরু করে সালমানের সঙ্গে কাজের সুযোগ পান। সোমি তখন মনের কথা জানান সালমানকে। এই প্রসঙ্গে সোমি বলেন, “আমরা নেপাল যাচ্ছিলাম। আমি তার পাশে বসেছিলাম। তাকে বললাম, ‘আমি এতটা পথ এসেছি শুধু আপনাকে বিয়ে করার জন্য!’ তিনি বলেন, ‘আমার প্রেমিকা আছে’। আমি বলেছিলাম, ‘সেটা কোনো বিষয় নয়।’ আমি টিনএজার ছিলাম। আমাদের সম্পর্ক শুরু হয়েছিল তার এক বছর পরে, আমার বয়স তখন ১৭। তিনিই আমাকে প্রথম ভালোবাসার কথা জানান। আমাকে আর রাজি করাতে হয়নি।”

সম্পর্কে থাকাকালীন সময়ে সালমানের বাবা-মায়ের সঙ্গে দারুণ সখ্য গড়ে ওঠে সোমির। তবে সালমানের সঙ্গে সম্পর্ক পরিণতি পায়নি শেষমেশ। সোমি বলেন, ‘সালমান আমার সঙ্গে প্রতারণা করেছিল। আমি তার সঙ্গে ব্রেকআপ করে ফেলি এবং চলে আসি।’

সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যান সোমি। তিনি বর্তমানে একটি এনজিওতে কর্মরত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান খানসোমি আলি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT