চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমা-রুমানারা মিরপুরে খেলবেন কবে?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৩৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১২ সালের পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। কয়েক বছর ধরে মেয়েদের হোম সিরিজ হচ্ছে কক্সবাজার ও সিলেটে। সালমা-রুমানাদের ইচ্ছা আবার তারা খেলবেন হোম অব ক্রিকেটে। কিন্তু তাদের ইচ্ছার প্রতিফলন আদৌ দেখা যাবে কিনা; সেটি নিয়ে থাকছে যথেষ্ট সন্দেহ।

এশিয়ার সেরা হওয়ার পর মেয়েদের সুযোগ-সুবিধা বাড়িয়ে নতুন কাঠামো তৈরির কাজে হাত দিয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ও বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সে দাবি জোরালো করেছে সালমা খাতুনের দল।

পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই উর্ধ্বমুখী হওয়ায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহ বাড়ছে অন্য দলগুলোর। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে অক্টোবরে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে পাকিস্তান।

আসন্ন সিরিজে মিরপুরে মেয়েদের কোনো ম্যাচ দেয়া যায় কিনা; সে বিষয়টি এবার সামনে এসেছে। বিসিবির ওমেন্স উইংয়ের দেখভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন ফাহিম অবশ্য এখনই মিরপুরে খেলার সুযোগ দেখছেন না।

‘মিরপুরে মেয়েদের ম্যাচ নির্ভর করে আমাদের মাঠ ও সময়সূচির উপর। মেয়েরা অনেক ভালো খেলছে তার মানে এই না, সব কিছুই মেয়েদের জন্য দিয়ে দিতে হবে। প্রাধান্য থাকবেই এবং থাকা উচিত। আমার মনে হয় মেয়েরা ভালো খেলছে এই জন্য ওরা সবার দৃষ্টি আকর্ষণ করছে এবং সবাই ওদের গুরুত্ব দিচ্ছে। ওরা ধারাবাহিকভাবে আরও ভালো করতে থাকলে আরও প্রাধান্য পাবে। যদি সেটা হয় তাহলে ভালো ভালো জায়গায় (মিরপুর) খেলবে।’

‘অবশ্যই ওরা ভালো জায়গায় খেলবে এতে কোন সন্দেহ নেই। ওই সময়টায় হয়তো আরও ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আছে। সব কিছু বিবেচনা করেই কে কোথায় খেলবে এই সিদ্ধান্ত নেবে।’ -বলেন নাজমুল আবেদিন।

Reneta

মেয়েদের সিরিজ হবে অক্টোবরে। ওই সময় সাকিব-তামিমদের সঙ্গে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। মিরপুরে হবে একটি করে ওয়ানডে ও টেস্ট। এছাড়া যুবাদের এশিয়া কাপের কয়েকটি ম্যাচও হতে পারে হোম অব ক্রিকেটে।

ভেন্যু নিয়ে যতই ব্যস্ততা থাক পৃথিবীর অন্যান্য দেশ ছেলেদের পাশাপাশি মেয়েদের ম্যাচও রাখে প্রসিদ্ধ স্টেডিয়ামগুলোতে। মেয়েদের ম্যাচকে সমান গুরুত্ব দিয়েই তৈরি করা হয় সূচি। বাংলাদেশ নারী দলের বেলায় সেটি ঘটছে না। কারা কোন মাঠে খেলবে সে ব্যাপারটি নির্ধারণ করে থাকে বিসিবির গ্রাউন্ডস কমিটি। তাদের কাছ থেকে ভেন্যু আদায় করে নেয়ার কাজটি ওমেন্স উইংয়ের। অথচ এ ব্যাপারে তারাই নির্বিকার।

৬ বছর হলো মিরপুরে খেলার সুযোগ হয়নি সালমা-রুমানাদের। ২০১২ সালের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল টিম টাইগ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT