চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমা-রুমানাদের বোনের চোখে দেখেন সানা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৩৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পথচলার শুরুটা দেখেছেন সানা মীর। পাকিস্তানি এ অফস্পিনারের বোলিংয়ের সামনে বহুবার হোঁচট খেয়েছে টিম টাইগ্রেস। শুরুর সময়ের সঙ্গে এখন অবশ্য বিস্তর ব্যবধান। সেটি গত এশিয়া কাপেই দেখেছে পাকিস্তানিরা। বাংলাদেশ দলের রাতারাতি উন্নতির প্রসঙ্গে বলতে গিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে থাকা অলরাউন্ডার সানা জানালেন, সালমা-রুমানাদের বোন ভাবেন তিনি, বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখলে খুশিও হন।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টুয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। তল্পিতল্পা নিয়ে মাঠ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সানা মীর জানিয়ে গেলেন টিম টাইগ্রেস সম্পর্কে নানা ইতিবাচক কথাই।

‘এশিয়া কাপে বাংলাদেশ যখন আমাদের হারাল, তখন সালমা-রুমনাদের কাছে গিয়ে অভিবাদন জানিয়েছিলাম। ওরা যেভাবে খেলছে সেটি অন্যদের জন্য অনুপ্রেরণা। আমি ভাগ্যবান বাংলাদেশের মেয়েদের ক্রিকেট শুরুর সময়টা দেখেছি। অল্প সময়ে তারা যে উন্নতি করেছে, সেটা অবিশ্বাস্য। আমি সালমা-রুমানাদের বোনের চোখে দেখি।’

‘ভাবতে ভালো লাগে যে এশিয়ার আরেকটি শক্তি এখন বাংলাদেশ। একজন ক্রিকেটার হিসেবে, একজন এশিয়ান হিসেবে বাংলাদেশের উন্নতি দেখে আমি সত্যিই খুব খুশি। শুধু এশিয়ার মধ্যে নয়, দলটি বিশ্বকাপেও ভালো কিছু করবে সে আশা রাখি এবং শুভ কামনা জানাই।’ যোগ করেন সানা।

গত জুনে মালয়েশিয়ায় হওয়া এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণ একটি মোমেন্টাম পায় বাংলাদেশ। সালমা-রুমানারা সেটি ধরে রেখে ভারতকে হারিয়ে শিরোপা নিয়েই ফেরে। পরে আয়ারল্যান্ড সফর ও টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও সাফল্য আনে। ধারাবাহিক সাফল্যের মধ্যে থাকা দলটি ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস বাড়িয়ে যেতে চায় বিশ্বকাপের মঞ্চে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজরুমানাসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা

জুন ৯, ২০২৬

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT