চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমা-রুমানাদের জন্য ইংলিশ হেড কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নারী দলের হেড কোচ নিয়োগ চূড়ান্ত হওয়ার পথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে, ইংল্যান্ডের কেউ হতে চলেছেন সালমা-রুমানাদের পরবর্তী কোচ।

বিসিবির সংক্ষিপ্ত তালিকায় আছেন দুজন ইংলিশ কোচ। তাদের মধ্যে থেকেই বেছে নেয়া হবে একজনকে। এ মাসেই বিসিবি কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করবে। হোড কোচের মতামতের ভিত্তিতে নিয়োগ দেয়া হবে কোচিং স্টাফের বাকি সদস্যদের।

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে মার্চে মেয়েদের হেড কোচ অঞ্জু জৈনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বোর্ড। হেড কোচ, সহকারী কোচ, ট্রেনার, ফিজিও সবাই ছিলেন ভারতীয়।

এবার ইংলিশ কোচের দিকে ঝুঁকছে বিসিবি। ইংলিশ কোচ অতীতেও পেয়েছে টিম টাইগ্রেস। অঞ্জু জৈনের আগে সালমা-রুমানাদের হেড কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড ক্যাপেল।

ক্যাপেল কাজ করেন দেড় বছর। ২০১৭ সালের অক্টোবরে দলের দায়িত্ব নেন। ২০১৮ সালের মে মাসে সাউথ আফ্রিকা সফর ছিল তার শেষ অ্যাসাইনমেন্ট। পরে নিয়োগ দেয়া হয় ভারতীয় নারী দলের সাবেক ক্রিকেটার অঞ্জুকে। প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেন তিনি। বাংলাদেশ জেতে স্বপ্নের এশিয়া কাপ।

ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের বেলাতেও দেখা যাচ্ছে কোচ বদলের হিড়িক। গত ছয় বছরে তিনজন বিদেশি ও একজন দেশি হেড কোচ কাজ করেছেন সালমা-রুমানাদের সঙ্গে।

Reneta

২০১৪ সালে শ্রীলঙ্কান কোচ চম্পকা গামাগে দায়িত্ব নেন। ২০১৬ সালের মে মাসে দুই বছরের মেয়াদ শেষ হলে আর চুক্তি বাড়ায়নি বিসিবি। অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন সারোয়ার ইমরান। আয়ারল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন তিনি। পরে আরও দুজন বিদেশি হেড কোচ কাজ করেন টিম টাইগ্রেসের সঙ্গে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT