চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক উস্কানি বরদাস্ত করা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২১
রাজনীতি
A A

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেছেন: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে নিয়ে- বাংলাদেশকে নিয়ে উশৃঙ্খল আচরণ ও কথাবার্তার নামে নোংড়ামি আমাকে পীড়া দেয়। বাংলাদেশ বিরোধী কিছু চক্র সোস্যাল মিডিয়ায় দেশ ও প্রধানমন্ত্রীকে নিয়ে নোংড়ামি করছে।

তিনি আরও বলেন: যে দেশ ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত, যে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ফসল, যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পরিচালনায় তলাবিহীন ঝুড়ির থেকে উন্নয়নের মহাসড়কে। সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে নোংড়া ভাষায় কথা বলবে, কটুক্তি করবে তা দেখে আমি মুখ বুঝে থাকতে পারি না। এই দেশে সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত করা হবে না।

যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার মন্ত্রণালয় তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ওয়াশিংটন ডিসি এর হাইকমিশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন: আমার অস্তিত্ব আমি বাঙালি, আমি বঙ্গবন্ধুর দেশের নাগরিক। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছে সেই সংবিধানে আমি বিশ্বাস করি। বাঙ্গালীর চেতনা,আদর্শ ও দর্শন দেশকে নিয়ে। বঙ্গবন্ধুর চেতনা আদর্শ, চেতনা ছাড়া কোনো কিছু নেই। যে যাই বলুক এর বাহিরে আমি কিছুই বলবো না। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ ছাড়া অন্য কিছু নয়।

ডা.মুরাদ হাসান বলেন: আমাদের দেশে যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদের সবাইকে আমরা ভালোবাসি আদর করি। মাদ্রাসার ছাত্রদের জন্য ভালো রান্না করে পাঠাই বা ভালো বাজার করে দেই। এটা বাঙ্গালির ঐতিহ্য, প্রত্যেক বাঙালির মধ্যে আছে। মাদ্রাসায় পড়া ছাত্ররা খারাপ পথে যেতে পারে না, একদল নিকৃষ্ট দেশ বিরোধী গোষ্ঠী এই কোমলমতি ছাত্রদের হিপনোটাইজ করে বিপথে নিয়ে যাচ্ছে। এদের মদদেই পূজামণ্ডপে হামলা হচ্ছে, হিন্দু ভাইদের নির্যাতন করছে এরা আসলে মানসিক বিকারগ্রস্থ। এইসব অপশক্তিকে রুখতে হবে এখনই, এদের কোনো ক্ষমা নয়। এরাই ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এসবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কী একাই কথা বললে? আমরাও বলবো, আর চুপ থাকা যায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা: মুরাদ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT