চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রতিক ঘটনা নিয়ে সোচ্চার ছিলেন অনন্ত

নাসিমুল শুভনাসিমুল শুভ
২:৩৩ পূর্বাহ্ণ ১২, মে ২০১৫
বাংলাদেশ
A A

সিলেটে নিহত ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠন আল-কায়েদা, আইএস ও ব্লগার হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদ করছিলেন।

চাকরির পাশাপাশি বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ ‘যুক্তি’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। একুশে বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে; ‘জীব বিবর্তনের সাধারণ পাঠ’ ও ‘ডারউইন একুশ শতকের প্রসঙ্গিক ভাবনা’। এছাড়াও হত্যাকাণ্ডের শিকার আরেক ব্লগার অভিজিৎ রায়ের ‘মুক্তমনা’ ব্লগের পাশাপাশি ‘পড়ুয়া’ ও বাঁধভাঙার আওয়াজসহ বিভিন্ন ব্লগে লিখতেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখি করতেন অনন্ত বিজয়।

মৌলবাদ, বিজ্ঞান নিয়ে নিয়মিত ব্লগের পাশাপাশি ফেসবুকে ব্লগার রাজীব,অভিজিৎ ও বাবুর হত্যাকাণ্ড, এসব হত্যাকাণ্ডে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস ও আল-কায়েদার দায় স্বীকার, হত্যাকাণ্ড তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তা ও সাম্প্রতিক নারী নিপীড়নে পুলিশের ভূমিকাসহ নানা ইস্যু নিয়ে লিখেছেন তিনি।

হত্যার শিকার হওয়ার মাত্র দু’ঘন্টা আগেও একটি ফেসবুক স্ট্যাটাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে স্থানীয় সাংসদের ‘চাবুক মারা’ বিষয়ের সমালোচনা করে লিখেছিলেন, ‘‘…অধ্যাপকের প্রতি আপনাদের এতো গাত্রদাহের কারণটা কি? শুনেছি এই সাংসদের পিতা ছিলেন একাত্তরের পাকিস্তানের গণহত্যার সহযোগী শান্তি কমিটির প্রভাবশালী ব্যক্তি। আর আমাদের বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে একটি বজ্রকঠিন সাহসীকণ্ঠ।… সমীকরণটা বেশ সোজা”

Reneta

দেশে ব্লগারদের ধারাবাহিক হত্যাকাণ্ড নিয়েও সরব ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে এসব হত্যাকাণ্ডে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস,আল কায়েদার সংশ্লিষ্টতা নিয়ে ৫ মে তিনি লিখেছিলেন, “মনে হচ্ছে আল-কায়েদার সাথে আইএসের মাঠ দখলের লড়াই খুব শিগগিরই। কেন জানি মনে হচ্ছে, এটা বাংলাদেশ ইস্যুতেই ঘটবে।… বাংলাদেশের যেসব জঙ্গি গ্রুপগুলো এতোদিন আল কায়েদার স্নেহধন্য পাবার জন্য ব্যতিব্যস্ত ছিল, তারাও আলকায়েদার দিক থেকে মুখ ফিরিয়ে সেলিব্রেটি জঙ্গিগ্রুপ আইএসের দিকে নজর দিয়েছে। এদিকে জাওয়াহারির বাণী প্রচারের পর আল কায়েদার উপমহাদেশীয় শাখার এতোদিনে কোনো পারফর্মেন্স দেখাতে না পারায় একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল তাদের জন্য, এটা বোঝাই যায়। তাই অভিজিৎ দা, ওয়াশিকুর বাবু, অধ্যাপক শফিউল আলমসহ আরো কয়েকজনের হত্যাকাণ্ডের এতোদিন পর যখন তারা বিবৃতি দিয়ে দাবি করে এগুলো তাদেরই কাজ…”

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্লগার হত্যাকাণ্ড এবং পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে মৌলবাদীদের প্রচারপত্র বিলি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল হত্যাকাণ্ড নিয়েও এপ্রিল-মে মাসে তিনি কয়েকটি পোস্ট দিয়েছিলেন।

সিলেটে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের সুবিদবাজার এলাকায় নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ৪ জন মুখোশধারী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এখনো কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত বিজয় দাশফেসবুকব্লগারব্লগার হত্যাসামাজিক যোগাযোগসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT