চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে মূল সড়কে গাড়ির সঙ্গে চলছে নৌকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে সাভার পৌরসভার বেশীরভাগ এলাকা। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত উচ্চহারে কর দিলেও পৌরসভার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।

পৌরসভায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসীরা। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে পৌরসভার রাজাশন, রেডিও কলোনী, ব্যাংক কলোনী, ইমান্দিপুর, মজিদপুরসহ অনেক এলাকা। এলাকাবাসী বলছে, অনেক বাড়ি ঘর তলিয়ে গেছে। মসজিদগুলোতে নামাজ পড়ার জায়গা নাই।

এই বৃষ্টির জন্যে মানুষ বাইরে না যাওয়ার কারণে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায়ও পৌর এলাকা পরিণত হয়েছে ভাগাড়ে। স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। মূল সড়কগুলোতে চলছে নৌকা। ভুক্তভোগীরা জানান, জনসাধারণের এমন ভোগান্তি দেখার কেউ নাই। যেনো মনে হয় আমরা অভিভাবকহীন।

রাস্তার জলাবদ্ধতা ও জনগণের দুভোর্গের কথা স্বীকার করলেন সাভার পৌরসভার মেয়র। সাভার পৌরসভার মেয়র আইনুল হক বলেন, ১২ বছর যাবৎ এ ড্রেনে বালি জমে ভর্তি হয়ে আছে এর মধ্যে আমি এসে পরিস্কার করেছি।

সমস্যা সমাধানের কথা অনেক হয়েছে । দাবি করে সমাধানে কার্যকর উদ্যোগ চেয়েছে পৌরবাসী। ১৯৮৯ সালে গুরুত্ব বিবেচনা করে গঠিত হয় সাভার পৌরসভা। কিন্তু এখনো ভোগান্তির এক নাম সাভার পৌর এলাকা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অনেক জায়গা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

মে ১৩, ২০২৬

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

মে ১৩, ২০২৬

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT