চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রুবেল নামের একজনকে হত্যার মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে মেহেদী হাসান চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আর সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষে দাড়িয়ে জামিনের বিরোধিতা করে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

আজকের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর মেহেদী হাসান দেশ ছেড়ে চৌধুরী পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাকে ঝিনাইদহ বর্ডার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ব্যক্তি হত্যার মামলা রয়েছে। তাই মামলায় তাকে জামিন দিয়ে দেয়া হলে এ সংক্রান্ত মামলায় জামিনের ফ্লাট গেট ওপেন হয়ে যাবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে তাকে কারাগারে রাখার প্রার্থনা করছি এবং তার জামিন বাতিল চাইছি।

শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলি চালানের বিরুদ্ধে করা শুনানিতে এই আসামিরা মিলে বাধার সৃষ্টি করেছিলেন। এছাড়া তিনি হাইকোর্টের দেয়া আদেশের ভুল ব্যাখ্যা দিয়েছিলেন।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এই আসামীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পরিবেশ নষ্ট করা ও আইনজীবীদের ওপর হামলা মামলার অভিযোগ আনেন।

Reneta

অন্যদিকে, মেহেদী হাসান চৌধুরী আইনজীবী জেড আই খান পান্না আদালত কে বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটাও বলা হয়নি নেই। তাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখা হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রুবেল নামের একজনকে হত্যার অভিযোগে আদাবর থানায় করা মামলায় গত ১৯ নভেম্বর মেহেদী হাসান চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গত ১০ সেপ্টেম্বর ভারতে পালানোর সময় ঝিনাইদহ থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আপিল বিভাগমেহেদী হাসান চৌধুরীহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT