চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমানের মুগ্ধতা ছড়ানো অভিষেক ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অলসভাবে ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন সৌম্য সরকার। ক্রিজে এসেই ব্যস্ততায় পেয়ে বসা মুমিনুল হক রোচের বলে উইকেট বিলিয়ে এলেন। কিন্তু অন্যপ্রান্তে অভিষিক্ত সাদমান ইসলাম অবিচল। টেস্ট আঙিনায় নেমেই পরিণত এক ইনিংস খেলে ফিফটি তুলে নিয়েছেন এ বাঁহাতি ওপেনার।

বাংলাদেশ-১২৮/২ (প্রথম দিনের খেলা চলছে)

১৪৭ বল খেলে অভিষেক ফিফটি আসে সাদমানের। স্ট্রাইকরেট তিনের একটু উপরে। তার অর্ধশতকটি টেস্টের ধৈর্য আর যুতসই শট নির্বাচন সক্ষমতার পসরায় সাজানো।

উইকেটে তিন ঘণ্টা থেকেছেন ফিফটির পথে। কিন্তু একবারও বুক কাঁপানো শট খেলেননি সাদমান। বাংলাদেশি ব্যাটসম্যানদের চিরন্তন সমস্যা অফস্টাম্পের বাইরের বল, সেসব যত্নের সঙ্গে ছেড়েছেন। ভালো বলের কদর করেছেন। আবার বাজে বলে শট খেলতেও ভোলেননি।

সৌম্য-মুমিনুল শুরু থেকেই শর্ট বলে পুল, হুক করেছেন। যার পরিণতিতে উইকেট বিলিয়ে এসেছেন মুমিনুল। এখানেই ব্যতিক্রম সাদমান। একজন পরিপূর্ণ টেস্ট ব্যাটসম্যানের মতই বোলারদের প্রলোভন এড়িয়ে গেছেন। ফিফটির পথে যে ৪টি চার হাঁকিয়েছেন, প্রতিটিই ছিল দৃষ্টিনন্দন! তার ফিফটির কল্যাণে সৌম্য-মুমিনুলকে হারানোর ধাক্কা ভুলে এগোচ্ছে স্বাগতিকরা।

সকালে টস জিতে ব্যাটিংয়ে এসে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়া সৌম্য সরকার ১৯ রানে থাকার সময় স্লিপে ক্যাচ দেন চেসের বলে। পরে মুমিনুল অতিথি পেসার রোচের অফস্টাম্পের বাইরের বাউন্সারে হুক করতে যেয়ে ক্যাচ ভাসিয়ে উইকেট ছুঁড়ে আসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাদমান ইসলাম অনিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT