চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
মুসলিম-হিন্দু বিয়ে

আসামের বন্দীশালায় আটক থাকা সাত রোহিঙ্গাকে আবার মিয়ানমারে ফেরত দেওয়ার পক্ষেই সিদ্ধান্ত দিয়েছে ভারতের সুপ্রীম কোর্ট। সিদ্ধান্ত বহাল থাকায় আজই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। মিয়ানমারও তাদের নাগরিক হিসেবে স্বীকার করেছে।

এবারই প্রথম এই ধরনের কোনো পদক্ষেপ নিলো ভারত সরকার। ভারতের সর্বোচ্চ আদালত বলেছেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সেটার উপর হস্তক্ষেপ করতে চাই না। কেন্দ্রের বক্তব্যকে আমলে নিয়ে আদালত বলেন, রোহিঙ্গারা অবৈধ অভিবাসী এবং মিয়ানমার স্বীকার করেছে যে তারা তাদের নাগরিক।

আটক থাকা রোহিঙ্গারা কেন্দ্রীয় রাখাইনের সদস্য, সেখান থেকেই জাতিগত নিধনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বিতাড়িত হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অাসামের শিলচরের রোহিঙ্গা শিবির থেকে ওই সাত রোহিঙ্গাকে গতকাল ইম্ফল নিয়ে যাওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ভারত-মায়ানমারের মোরে সীমান্ত থেকে তাদের মায়ানমার ফেরত পাঠানো হবে৷ ২০১২ সাল থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বন্দী ছিলেন তারা।

ভারতের শীর্ষ সরকারি আইনজীবী তুষার মেহতা আদালতকে বলেন, মিয়ানমার দূতাবাস রোহিঙ্গাদের পরিচিতি সনদ দিতে রাজি হয়েছে।  সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষাণ ভিন্নমত পোষণ করে বলেন, সরকারি এই পদক্ষেপ জাতিসংঘ সনদের বিরোধী।

প্রধান বিচারপতি রঞ্জন গঁগৈই বলেন, প্রথমত, তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর কি বলার আছে? প্রশান্ত ভূষণ যোগ করেন, এটা ভুল। তাদের চিহ্নিত করা হয়নি। এটা কোর্টের দায়িত্ব।

Reneta

পিটিশন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, আমাদের দায়িত্ব কি সেটা বোঝানোর কোন দরকার নেই। দিল্লির এই পদক্ষেপ বেশ সমালোচিত হয়েছে জাতিসংঘের কাছে। তারা বলছে, জোড় করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোয় আন্তর্জাতিক আইন লংঘন করা হচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে অন্তত ৪০ হাজার রোহিঙ্গা ভারতে পালিয়ে গেছে। যদিও জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার।

গত বছর ভারত সরকার আদালতকে বলেছিলেন, জাতীয় নিরাপত্তার জন্য রোহিঙ্গারা হুমকিস্বরূপ। তাদের সন্ত্রাসী দলের সঙ্গে সংযোগ রয়েছে এবং তারা আইএসের সন্ত্রাসী আক্রমণের সঙ্গে জড়িত হতে পারে। রাজ্য সরকারকে তাদের চিহ্নিত করতে ও বিতাড়িত করতেও বলেছে কেন্দ্র সরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতমিয়ানমাররোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT