চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাজানো নির্বাচনের’ জন্য ইসিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
রাজনীতি
A A

সরকার যেভাবে চেয়েছে, সেভাবে সাজানো নির্বাচন পরিচালনা করেছে অভিযোগ করে নির্বাচন কমিশনকে ক্ষোভের সঙ্গে ‘ধন্যবাদ’ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধিদল।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন তারা।

Banglabid

প্রতিনিধি দলের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সাজানো নির্বাচন করে নির্বাচন কমিশন (ইসি) গণতন্ত্রের কবর রচনা করেছে। আমরা আপাতত আর কোনো অভিযোগ জানাতে চাই না।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসি কোনো অভিযোগেই ব্যবস্থা নেয়নি।  গাজীপুরে বিএনপি প্রার্থী ১১০টি কেন্দ্রের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ তুলেছিল।  সিইসি তদন্ত করে দেখার কথা বলেছিলেন। কিন্তু উনি কী দেখেছেন তা উনিই জানেন। যে ব্যক্তির বিরুদ্ধে তাদের আপত্তি ছিল, তাকে রেখেই ইসি নির্বাচন পরিচালনা করেছে।

টেলিফোনে বিএনপি অরাজকতা করার নির্দেশনা দিয়েছে— আওয়ামী লীগের এমন অভিযোগের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এসব বিষয় নিয়ে তার কিছু জানা নেই।

Reneta

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন বলেন, নির্বাচন নিয়ে অভিযোগ শুধু আজকে না, শুরু থেকেই করে আসছেন।  তিনি বলেন, আমরা ইসির কাছে অভিযোগ জানাই, জবাব দেন এইচ টি ইমাম ও ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT