চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ৪ ওভার যেমন ছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুর্দান্ত গতিতে ছুটতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ শুরুতে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েও বোলারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে ধরাছোঁয়ার মধ্যেই আটকে রেখেছে দিল্লি ডেয়ারডেভিলসকে। জিততে সাকিবদের করতে হবে ১৬৪ রান।

শনিবার ঘরের মাঠে শুরুতে বোলিং করেছে হায়দরাবাদ। দিল্লি নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। সাকিব এদিন উইকেটের দেখা পাননি, ৪ ওভারে খরচ করেছেন ৩৪ রান।

সাকিব বল হাতে পান ইনিংসের তৃতীয় ওভারেই। ১৮ বছর বয়সী পৃথ্বি-শ্ব তাকে ওভার বাউন্ডারিতে আমন্ত্রণ জানান। পরের বলে ডট করেন টাইগার তারকা। তৃতীয় বলে আসে এক রান। চতুর্থ বলেও এক। পঞ্চম বলটি ডট করানোর পর পৃথ্বি দুই নিয়ে ওভারের ইতি টানেন। মোট ১০ রানের ওভার শেষ হয়।

আবারও সপ্তম ওভারে ডাক পড়ে সাকিবের। শ্রেয়াস আয়ার সিঙ্গেল নিয়ে শুরু করেন। পরের পাঁচ বলে আয়ার ও পৃথ্বি এক করে তুলে প্রান্ত বদল করতে থাকেন। শেষ হয় সাকিবের ৬ রানের ওভার। এর মাঝেই চতুর্থ বলে সিঙ্গেল নেয়ার সময় নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন পৃথ্বি।

নবম ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে এসে সিঙ্গেল দিয়েই শুরু করেছিলেন সাকিব। দ্বিতীয় বলে আয়ার ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলটি ডট করেন। চতুর্থ বলে আবারও বাউন্ডারি, এবার চার হাঁকান আয়ার। পঞ্চম বলে নেন এক। শেষ বলে পৃথ্বি দুই নিলে ১৪ রান খরচায় শেষ করতে পারেন টাইগার অলরাউন্ডার।

সাকিব নিজের কোটা পূরণের ডাক পান ১৮তম ওভারে। ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে টানা দুই বল ডট করিয়ে ওভার এগিয়ে নেন। তৃতীয় বলে এক আসে। চতুর্থ বলেও সিঙ্গেল। পঞ্চম বলে ক্রিস্টিয়ানকে ডট করালেও শেষ বলে দুই তুলে নেন এ অলরাউন্ডার। ৪ রানের দারুণ ওভারটি দিয়ে সাকিব চার ওভারে ৩৪ রানে উইকেটশূন্য থেকে নিজের কোটার সমাপ্তি টানেন।

Reneta

এদিন দারুণ বোলিং করেছেন রশিদ খানও। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট। অন্য উইকেটটি কাউলের।

আর দিল্লি দেড়শ পেরোনো সংগ্রহ পায় পৃথ্বির ৬৫ রানের কল্যাণে। ৬ চার ও ৩ ছক্কায় ৩৬ বলের ইনিংস তার। ৩ চার ও ২ ছয়ে ৩৬ বলে ৪৪ এসেছে আয়ারের থেকে। মাঝে পান্ট ১৮ ও শেষে শঙ্কর ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকলে দেড়শ পেরিয়ে যায় সংগ্রহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলসাকিব
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬

আবুল কাসেম ফজলুল হকের প্রতি সবস্তরের শ্রদ্ধা

জুলাই ৬, ২০২৬

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT