চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের আনন্দযাত্রায় উল্লসিত জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ পূর্বাহ্ন ০৮, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার প্রথম সন্তানের আগমনের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকার জন্য আজ রাতে যু্ক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিশাল জয়ে অন্যতম প্রধান ভূমিকা রাখা বাহাতি এই ঘূর্ণি বোলারকে ছাড়াই বাকি দু্টি ওয়ানডে খেলতে হবে ক্রিকেটের নতুন ‘পরাশক্তি’ বাংলাদেশকে।

রোববার রাতে সাকিবের যুক্তরাষ্ট্র যাওয়ার খবরটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনও জানানো না হলেও বিশ্বস্ত সূত্র তথ্যটি নিশ্চিত হওয়া যায়। পরবর্তী দুই ম্যাচে সাকিবের বোলিং আক্রমণের মুখোমুখি না হওয়ার খবরটি নিশচয়ই জিম্বাবুয়ের দলের জন্য একটি বড় স্বস্তির বিষয়। সাকিবের জায়গায় দলে ফিরতে পারেন এনামুল হক।

প্রথম ম্যাচেই নিজের অলরাউন্ডার নৈপুণ্যের ব্যাটিং সাইডে ব্যর্থ হলেও বোলিংয়ে তার দুর্দান্ত জাদুতে পরাভূত হয় জিম্বাবুয়ে। ১৫৭ ম্যাচের আন্তর্জাতিক ওডিআই ক্যারিয়ারে ছয়বার চার উইকেট শিকার করলেও ৫ শিকারের অসামান্য প্রাপ্তিটা শনিবারের আগে পর্যন্ত অধরাই ছিলো।

ক্রিকেটের তিন সংস্করণের এক নম্বর অলরাউন্ডারের এই অপূর্ণতাটাও লাঘবের দিনে বিপর্যয়কর পরাজয় মেনে নিতে হয় জিম্বাবুয়েকে।

বাংলাদেশের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারানোটাই ছিলো স্বাভাবিক। দেশের মাটিতে ভারত, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের ওয়ানডে সিরিজে নাস্তানুবাদ করে নতুন পরাশক্তি হিসেবেই নিজেদের বিশ্বে পরিচিত করিয়েছে টাইগাররা।

Reneta

তবে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয়ের পর যাদের মনে কিছুটা শঙ্কা জেগেছিলো তা রীতিমতো উড়িয়েই দিলো সাকিব মুশফিকরা।

মিরপুরের হোম অব গ্রাউন্ডে কাল ১৪৫ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা। ম্যাচ সেরা মুশফিকের লড়াকু ১০৭ রান, নতুন সেনসেশন সাব্বির রহমানের ৫৭ রান এবং তামিম ইকবালের ৪০ রানের উপর ভর করে ২৭৩ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা।

যেখানে সাকিব জাদুর সাথে অধিনায়ক মাশরাফির দুই উইকেট শিকারের দিনে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়া মাশরাফির দল পরবর্তী দুটি ওয়ানডে খেলবে আগামী ৯ ও ১১ নভেম্বর।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব শিশির জুটি। চলতি বছরের ডিসেম্বরের ১২ তারিখে নিজেদের তৃতীয় বিবাহ বার্ষিকী উৎযাপনের আগে নতুন কন্যা সন্তানের আগমন আকর্ষণীয় এই দম্পত্তির বিশেষ দিনটিকে আরও মধুর করে তুলবে নিঃসন্দেহে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসানসাকিব-শিশির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

১৭ এবং ১৮ এপ্রিল মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু উৎসব

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বকাপকে ঘিরে টরন্টোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আবারও হরমুজ পাড়ি দিল ইরানের ট্যাংকার

এপ্রিল ১৬, ২০২৬

আর্সেনাল কোচ সমর্থকদের উপভোগ করতে বলেছেন, সমালোচনা নয়

এপ্রিল ১৬, ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT