চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে টপকে শীর্ষে ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে দারুণ সময় পার করছেন সাকিব আল হাসান। চার ম্যাচে দুটি করে সেঞ্চুরি-ফিফটি। কয়েকদিন শীর্ষ রান সংগ্রহকারীর আসন অলঙ্কৃত করেছেন। টাইগার অলরাউন্ডার বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও রান পেয়েছেন। তবে একই ম্যাচে দুর্দান্ত এক দেড়শ পেরোনো সেঞ্চুরি হাঁকিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নার।

বৃহস্পতিবার নটিংহ্যামে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ওভার শেষে ৩৩৩ রানে আটকে যায় বাংলাদেশ। ম্যাচে ১৪৭ বলে ১৪ চার ও ৫ ছক্কায় ১৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ওয়ার্নার।

অজি ওপেনার তাতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান। পরে ব্যাটিংয়ে নেমে নিজের হারানো স্থান দখল করার সুযোগ পেয়েছিলেন সাকিব। ৪১ বলে ৪১ রান করে আউট হলে সেই সুযোগ আর কাজে লাগানো হয়নি টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের।

এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৪৪৭ রান করেছেন ওয়ার্নার। ৮৯.৪০ গড়ে এই রান করেছেন। অন্যদিকে ৬ ম্যাচের ৫ ইনিংসে ব্যাটিং করে ৪২৫ রান করে দুইয়ে রয়েছেন সাকিব। ১০৬.২৫ গড়ে এই রান করেছেন বাঁহাতি তারকা।

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৯৬ রান নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন। এছাড়া জো রুট ৩৬৭ এবং রোহিত শর্মা ৩১৯ রান নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন।

২০০৩ বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার শচীন রমেশ টেন্ডুলকার। এবারের রানবন্যার বিশ্বকাপে ভারত কিংবদন্তির সেই রেকর্ড ভেঙে যাবে বলেই মনে হচ্ছে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারবিশ্বকাপ-২০১৯সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT