চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব-সৌম্যদের থেকে শিক্ষা নিতে পারে পাকিস্তান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে পরাক্রমশালী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। ক্যারিবীয়দের কাছে মাত্র ১০৫ রানে অলআউট হয়েছিল সরফরাজ আহমেদের দল।

পাকিস্তান যেখানে ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাক সামলাতে পারেনি, তখন সাউথ আফ্রিকার পেস আক্রমণের ছাল ছাড়ান সাকিল আল হাসান ও মুশফিকুর রহিমরা। রেকর্ড ৩৩০ রান করার পর সাউথ আফ্রিকাকে ২১ রানে হারায় টাইগাররা।

ইংলিশদের সামনে ক্যারিবীয় ম্যাচের মতো একই অবস্থা হওয়ার আশঙ্কায় ছিল দেশটির সমর্থকরা। তাই ইংল্যান্ড ম্যাচ শুরু হতেই কিনা এক সমর্থকের মন্তব্য, বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে শিক্ষা নিতে পারে পাকিস্তান।

Banglabid

নাথান বার্নেস নামের ওই ব্যক্তি বলেন, ‘বাংলাদেশি ব্যাটসম্যানদের নির্ভীক দৃষ্টিভঙ্গি থেকে পাকিস্তান অনেককিছু শিখতে পারে। তারা কি ঝুঁকি নিতে সাহস করবে?’

তবে সমর্থকদের এই ম্যাচে হতাশ করেনি পাকিস্তান। ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল হক। জুটিতে ৮৫ রান করে বিচ্ছিন্ন হন ফখর (৩৬)। পরে ৪৪ রান করে ফেরেন ইমামও। ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ড ছাড়িয়ে গেছে দেড়শ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT