চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিমের কাঁধে চড়ে বাংলাদেশের লড়াকু পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজে তামিম ইকবাল ও সাকিব আল হাসান জুটি গড়ে দিয়েছিল বড় পার্থক্য। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে সেই তামিম-সাকিবেই পথ খুঁজে পেল বাংলাদেশ। ফ্লোরিডায় দুই বাঁহাতির অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে টাইগাররা।

৪৪ বলে ৭৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তামিম। ফোর্ট লডারডেল মাঠে শুরু থেকেই আক্রমনাত্মক মেজাজ দেখানো সাকিব ৩৮ বল খেলে করেন ৬০ রান। দুই তারকা ক্রিকেটার চতুর্থ উইকেট জুটিতে ৫০ বলে গড়ে তোলেন ৯০ রানের দারুণ এক জুটি। আর তাতেই শুরুর হোঁচটের পরও বড় সংগ্রহ পেয়েছে টিম টাইগার্স।

তামিম টি-টুয়েন্টি ক্যারিয়ারে তার ষষ্ঠ ফিফটি তুলে নেন ৩৫ বলে। পরের ৯ বলে যোগ করেন ২৪ রান। আন্দ্রে রাসেলকে তিন ছক্কা মেরে ওই ওভারেই বাউন্ডারি সীমানায় কিমো পলের হাতে ক্যাচ দেন এ ড্যাশিং ওপেনার। তার ইনিংসে ছিল ৪টি ছয় ও ৬টি চারের মার।

সাকিব ফিফটি পূর্ণ করেন ৩০ বলে। অধিনায়ক হিসেবে টি-টুয়েন্টিতে এই অলরাউন্ডারের প্রথম ফিফটি। পরের ৮ বলে ১০ রান যোগ করে কিমো পলের দ্বিতীয় শিকারে পরিনত হন।

মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে ১৩ ও আরিফুল হক ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী হন লিটন দাস। তিনে মুশফিকুর রহিম। আর চারে সৌম্য সরকার। ব্যাটিং পজিশন অদলবদল করলেও শুরুতে হতাশাই উপহার দেন ব্যাটসম্যানরা। ৭.৪ ওভারে ৪৮ রান তুলতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তামিম টিকে থাকায় তখনও আশা থাকে ভালো কিছুর। পাঁচে নামা সাকিবের সঙ্গেই গড়ে ওঠে ওপেনার তামিমের জুটি।

Reneta

আগের ম্যাচের মতোই নিজের প্রথম ওভারে উইকেট নেন অফস্পিনার অ্যাসলে নার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে কাভারে ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দেন লিটন। ৫ বল খেলে ১ রান করেন এ ডানহাতি। দলীয় রান তখন ৭।

বেশিক্ষন টিকে থাকতে পারেননি মুশফিকও। ৪ বলে ৪ রান করে সাজঘরে ফিরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নার্সের দ্বিতীয় ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন বাংলাদেশের ব্যাটিং ভরসা।

১৪ রান করে কিমো পলের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বাউন্ডারি সীমানায় পাওয়েলের হাতে ক্যাচ দেন সৌম্য। দলীয় অর্ধশতকের আগে তিন উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ।

অফস্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি। তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডানহাতি পেসার রুবেল হোসেনের সঙ্গে দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার।

ফ্লোরিডার ফোর্ট লডারডেল মাঠের ২২ গজ ব্যাটসম্যানদের আশাহত করে খুব কম সময়ই। সবশেষ তিন ইনিংসেই হয়েছে দুইশ’র উপরে রান। টি-টুয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি যুক্তরাষ্ট্রের একমাত্র আন্তর্জাতিক ভেন্যুটির দখলে। আর এই মাঠেই সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের। পিছিয়ে পড়া (১-০) বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬

গার্মেন্টস শিল্পের মতো সেমিকন্ডাক্টর শিল্পেও প্রণোদনা দিতে চায় সরকার

আগস্ট ৬, ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সবচেয়ে বেশি ঢাকায়

আগস্ট ৬, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT