মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ বিষয়ে আদেশ দেওয়ার জন্য বেলা সাড়ে এগারোটায় সময় নির্ধারণ করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানির পরেই শুরু হবে মুজাহিদের আদেশ ঘোষণা কার্যক্রম।
গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজ ১৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন। এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
মঙ্গলবার মুজাহিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালতে মুজাহিদের ফাঁসির আদেশ বাতিলের পক্ষে ৩৮ পৃষ্ঠার রিভিউয়ে ৩৫ টি যুক্তি তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন।
শুনানি শেষে আজ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত আদেশ দেবেন আজ। মুজাহিদের রিভিউয়ের ওপর মঙ্গলবার এ সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ।
শুনানি শেষে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আগামীকাল(বুধবার) রিভিউয়ের রায়ে আপিল বিভাগের দেওয়া রায় বজায় থাকবে বলেই প্রত্যাশা করছি।গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।মুজাহিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে মুজাহিদের ফাঁসির আদেশ বাতিলের পক্ষে ৩৮ পৃষ্ঠার রিভিউয়ে ৩৫ টি যুক্তি তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন।







