চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার আক্রমণ রুখতে জোটবদ্ধ যুক্তরাষ্ট্র, চীন ও ভারত

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১:০৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
সাইবার হামলার

ভৌগলিক রাজনীতিতে ভিন্ন মেরুতে থাকলেও বিশ্বব্যাপী সাইবার আক্রমণের ঘটনায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। গত বৃহস্পতিবার দিল্লীতে অনুষ্ঠিত এক বৈঠকে দেশ তিনটির প্রতিনিধিরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বব্যাপী সাইবার আক্রমণের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা নিয়ে উত্কণ্ঠাও। এ অবস্থায় সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য দেশ তিনটির প্রতিনিধিরা নয়াদিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে মিলিত হয়েছিলেন। এই আলোচনায় সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।

বিশ্লেষকদের তথ্যমতে, বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যার বিশ্বব্যাপী ছড়ানোর ফলে শতভাগ সাইবার নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ক্লাউড কম্পিউটিং এখন বড় প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত সহায়ক প্রযুক্তি হয়ে উঠেছে। সম্প্রতি ক্লাউডভিত্তিক সেবা ঘিরেও সাইবার আক্রমণের বেশকিছু ঘটনা ঘটেছে। এছাড়া র‍্যানসামওয়্যার ছড়িয়ে কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে মুক্তিপণ আদায় করা হচ্ছে। চলতি বছর সংঘটিত ‘ওয়ানাক্রাই’ ও ‘নটপেটয়্যা’ র্যানসমওয়্যার হামলায় বিশ্বের বহু দেশের কম্পিউটার নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়েছিল।

বৈঠকে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ড. অরবিন্দ গুপ্ত, ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউটের বৈশ্বিক ভাইস প্রেসিডেন্ট ব্রুস ডব্লিউ ম্যাকনেল, ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম কো-অর্ডিনেশন সেন্টার অব চায়নার অপারেশন বিভাগের পরিচালক ইয়ান হ্যানবিং ছাড়াও আরও অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ।

ইন্টারনেট বিশ্বে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যাপক আধিপত্য রয়েছে। বৃহত্ জনসংখ্যার দেশ ভারত ও চীন এটির বড় বাজার। ইন্টারনেট জগতে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এ কারণে দেশ তিনটি সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য একত্রে মিলিত হয়ে এ খাতকে নিরাপদ রাখতে কর্মপরিকল্পনা করা হচ্ছে বলে জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT