চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের ওপর হামলায় ফুটেজ দেখে ব্যবস্থা: র‌্যাব ডিজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় রাজধানীর মোহাম্মদপুরের সাদেকখান রোডে সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে হামলাকারীর শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শনিবার দুপুর আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুমনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন: ক্রাইম রিপোর্টার এবং আমাদের একই রকম শঙ্কা থাকে। অনেক সময় হতাহতের ঘটনাও ঘটে। আমি তাকে দেখেছি এবং তার সাথে কথা বলেছি। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন। তার মাথার সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছে সেটির রিপোর্টও ভালো আছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।

তিনি বলেন: হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ যেহেতু আছে সেই ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ সাংবাদিক নেতারা ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব ডিজিসাংবাদিকের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT